বাংলাদেশ সকাল
বুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরগুনায় জেলেকে লক্ষ্য করে স্মার্ট বাহিনীর গুলি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: মাসোয়ারার টাকা না দিয়ে পালানোর সময় বলেশ্বর নদ সংলগ্ন সুন্দরবনের কচিখালী-কটকা এলাকায় স্মার্ট বাহিনীর গুলিতে জয়নাল মাঝি (৩০) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিন জোনের পাথরঘাটা ষ্টেশনের পক্ষ থেকে জানানো হয়, রাত সাড়ে তিনটার দিকে গুলিবিদ্ধ জয়নালকে কচিখালী ষ্টেশনের সহযোগিতায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সুন্দরবনের কচিখালী-কটকা এলাকায় এ ঘটনা ঘটে। আহত জেলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের রুহিতা গ্রামে। তার বাবার নাম আ. রশিদ। জয়নালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালে স্থানান্তর করা হয়।

আহত জয়নাল জানান, বলেশ্বর নদ সংলগ্ন সুন্দরবনের কচিখালী-কটকা এলাকায় মাছ ধরতে মাসোয়ারা দিতে হয় বন বিভাগের স্মার্ট বাহিনীকে। চলতি মাসের টাকা না দেয়ায় স্মার্ট বাহিনীর (টহল টিম) তাদের ধাওয়া করে। এ সময় তারা দ্রুত ট্রলারটি চালিয়ে যাওয়ার সময় স্মার্ট বাহিনী এলোপাথাড়ি গুলি করলে তার ডান হাতে গুলি লাগে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। তিনি আরও জানান, স্মার্ট বাহিনী তাকে গুলি করে ফেলে চলে যায়।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রুবাইয়াত আলী বলেন, জয়নালের হাতে গুলি রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় আশংকাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলে জানান, আগে জলদস্যুদের বছরে একবার টাকা দিলে নিরাপদে মাছ শিকার করা যেত। এখন সরকারের তৈরি স্মার্ট বাহিনীকে প্রতি মাসে ত্রিশ থেকে চল্লিশ হাজার করে টাকা দিতে হয়। টাকা না দিলে বিভিন্ন ভাবে হয়রানি করে এবং মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সুন্দরবন এলাকায় মাছ ধরতে হলে স্মার্ট বাহিনীকে টাকা দিতে হয়। টাকা না দিলে জেলেদের ট্রলার আটকে রেখে নির্যাতন করে। বিষয়টি নিয়ে আমি জেলা আইনশৃঙ্খলা সভায় উপস্থাপন করেছি।

পাথরঘাটা থানার তদন্ত ওসি সাইফুজ্জামান বলেন, এক জেলে বন বিভাগের স্মার্ট বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়েছে এমন খবর শুনেছি। তবে আমরা হাসপাতালে যাওয়ার আগেই তাকে বরিশালে পাঠানো হয়েছে।

এ বিষয় বন বিভাগের কচিখালী বিট কর্মকর্তা আ. ছবুরকে মুঠোফোন কল করা হলে এ বিষয়ে এসিএফ স্যারের সাথে কথা বলতে বলে সংযোগ কেটে দেয়। পরবর্তীতে তার সাথে আবারো যোগাযোগ করতে চাইলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাপাহারে দিবালোকে জখম করে প্রায় কোটি টাকা লুটের অভিযোগ! গ্রেফতার ২

সুনামগঞ্জে বিএনপি’র দুই গ্রুপের চাঁদা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

রাণীনগরে মুখ থুবড়ে পড়ে আছে ডাকাহার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

চিরিরবন্দর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ

ময়মনসিংহে তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি ও সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার

যশোরের মনিরামপুরে মর্জিনার পরকীয়া প্রেমে দুই পুরুষ, একজনের হাতে অপরজন খু’ ন 

প্রভাবশালীদের বেড়ায় অবরুদ্ধ মুক্তিযোদ্ধা পরিবার 

চৌফলদন্ডীতে জীপের ধাক্কায় ইসলামাবাদের টমটম চালকের মর্মান্তিক মৃত্যু 

শেরপুরে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৭ই জুলাই বৃটেনের বার্মিংহামে ‘মৌলভীবাজারী মিলনমেলা ২০২৪’  সফল করতে কার্ডিফে রোড শো অনুষ্ঠিত