বাংলাদেশ সকাল
শুক্রবার , ৭ এপ্রিল ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরগুনায় বেহুন্দি জাল জব্দ, বাবা-ছেলের এক বছরের কারাদণ্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৭, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি॥ বরগুনায় অবৈধ জাল নির্মূল অভিযানকালে সদর উপজেলায় নয়টি অবৈধ বেহুন্দি জাল সহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে বরগুনার ভ্রাম্যমান আদালত ।

গ্রেপ্তারারকৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা ৫ অনুযায়ী এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জব্দকৃত বেহুন্দি জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

গত কাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার বদরখালী ইউনিয়নের দক্ষিণ তেঁতুলবাড়িয়া এলাকার গোলাম মোস্তফা (৫৭) ও তার ছেলে সোলায়মান (২৮)।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূরের নেতৃত্বে বিষখালী নদীর বরগুনা সদর উপজেলার দক্ষিণ তেঁতুলবাড়িয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় নয়টি অবৈধ বেহুন্দি জালসহ ওই দুজনকে আটক করা হয়।’

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বন্যায় ৩হাজার অসহায় মানুষের পাশে মানবিক গাউছিয়া  

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রেজিয়া হত্যার দুই আসামি গ্রেফতার

মিয়ানমারের জাতীয় গ্রন্থাগারে বই অনুদান দিয়েছে বাংলাদেশ দূতাবাস

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হলেন ইসরায়েলপন্থি মার্কো রুবিও

নাটোরে ভেজাল গুড়ের বিরুদ্ধে অভিযান: দুই লাখ টাকা জরিমানা 

যুক্তরাজ্যে যুদ্ধাপরাধী মুঈনুদ্দীনের মামলা চালানোর সুযোগের নিন্দায় আইসিএসএফ

সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার ৪ দিনের রিমান্ডে

২’রা ডিসেম্বর সংযুক্ত আমিরাতের ৫৩’তম জাতীয় ও স্বাধীনতা দিবস

শাহবাজপুরে বিদ্যালয়ের ৩৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

রবীন্দ্রনাথ ঠাকুর জাদুঘর চত্ত্বরে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ