বাংলাদেশ সকাল
শনিবার , ৮ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরগুনার আমতলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ৩ বেকারী মালিকে জেল হাজতে প্রেরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৮, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন, বরগুনা :

আমতলী পৌরসভার পুরাতন বাজার এলাকার ৩টি বেকারীতে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী এবং বিষাক্ত ক্যামিকেল যুক্ত রং মিশ্রন করে বিভিন্ন ধরনের খাবার তৈরীর অভিযোগে বেকারীর ৩ মালিককে আটক করে জেল হাজতে প্রেরন করেন।

শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, আমতলী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় অবস্থিত নিউ বিসমিল্লাহ, খান ফ্রেস বেকারী ও রিয়াদ বেকারীতে দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর ও ক্যামিকেলযুক্ত বিষাক্ত রং মিশ্রন করে খাবার তৈরী করে আসছে।

গোপন সংবাদের ভিত্তেতে শনিবার দুপুরে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত) এসএম শরিয়তুল্লাহ আমতলীতে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পান। এসময় তিন বেকারীর মালিক সো. মনির হোসেন (৪০), মো. সোহেল হাওলাদার (২৭) ও মো. রেজাউল করিম (৪২) কে আটক করে।

পরে তাদের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সাবেরা পারভীন বিশুদ্ধ নিরাপদ খাদ্য অধিকার আইনে মামলা দায়ের করেন।

মামলার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে তিন জনকে জেল হাজতে পাঠানো হয়। বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়তুল্লাহ বলেন, খাদ্য দ্রব্যে ভেজাল মিশ্রনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে অর্ধকোটি টাকার হেরোইন সহ ১ মাদক কারবারী আটক

সুনামগঞ্জের সুরমা ইউপি চেয়ারম্যান কর্তৃক ইউপি সদস্যকে পিটিয়ে আহত করার প্রতিবাদে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিটস খুলনা বিভাগের সামরিক প্রধান আব্দুল লতিফ সঙ্গীসহ গ্রেফতার; উদ্ধার বিদেশী পিস্তল ও গুলি

আমতলীর প্রভাবশালী ভুমিহীনদের দখল থেকে রেহাই পায়নি বাসুগী খালও

উপজেলা প্রেসক্লাব উখিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

গাংনী স্কুল ছাত্রীর মর্মান্তিক আত্মহত্যা

শেরপুরে রাত পোহালেই ‘ফাতেমা রাণী’র তীর্থ উৎসব

আত্রাইয়ে সাবিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির গ্রাম কর্মীদের মাসিক যোথ সভা ও ই- প্রশিক্ষণ 

সরকারি শেখ হাসিনা একাডেমী এ্যান্ড ইউমেন্স কলেজে “বসন্ত বরন উৎসব ১৪২৯ অনুষ্ঠিত

চিলাহাটিতে জামায়াতের পেশাজীবি ইউনিটের উদ্যোগে সুধী সমাবেশ