বাংলাদেশ সকাল
সোমবার , ১০ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরগুনার আমতলীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১০, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন, বরগুনা :

“বন্যা দুর্যোগের পূর্বভাস প্রস্তুতি- বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি”এই শ্লোগানের প্রতিপাদ্যকে সামনে নিয়ে আমতলীতে সোমবার সকাল ১১টায় বন্যা,ভূমিকম্প ও অগ্নিকান্ডে নির্বাপনের করনীয় বিষয়ে আমতলী ফায়ার সার্ভিসের প্রতিনিধি সিপিপির প্রতিনিধিদের সমন্বয়ে সচেতনতা মূলক মহড়া,র‍্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ পালিত হয়েছে। আমতলী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচী পালনে সহযোগিতা করেন ঘূর্নিঝড় প্রস্ততি কর্মসূচী(সিপিপি, এনএসএস, ওয়ার্ল্ড ভিশন ও এফএইচ।

দিবসটি পালন উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্নাঢ্য র‍্যালী শহরের মূল যায়গা গুলোয় প্রদক্ষিণ করে। পরে আমতলী পরিষদের মাঠে অগ্নিকান্ড বিষয়ক ফায়ার সাভিসের আয়োজনে একটি জন সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে উপজেলা পরিষদের টিটিসি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তারেক হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন খাদ্য কর্মকর্তা মোসা: শারমিন জাহান, সাবেক উপজেলা সিপিপি টিম লিডার রুস্তুম আলী আকন, নিজাম।

বিভিন্ন ইউনিটের সিপিপির টিম লিডার আনোয়ার হোসেন ফকির, রিপন মুন্সি,সোহাগ তালুকদার,শাওন খান, মনির, ওহাব, সাংবাদিক বৃন্দ স্থানীয় সরকার প্রতিনিধি মো. মাঈনুল ইসলাম, আমতলী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, এনএসএস এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার, এফ এইচ এর ম্যানেজার বাবুল চন্দ্র দাস, অনুষ্ঠান সঞ্চালনা করেন আমতলী প্রেসক্লাবের সভাপতি মো;রেজাউল করিম।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভালুকার মেদুয়ারীতে বিএনপি জামাতের বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক মহাপ্রয়াণে যুক্তরাষ্ট্র প্রবাসীদের শোক 

রাণীশংকৈল সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

কাশিয়ানীতে প্রশাসনের হস্তক্ষেপে সরকারি খালের বাঁধ অপসারণ 

নাসিরনগর উপজেলা সদর হাসপাতালে শয্যা সংকট; মেঝেতেও হচ্ছেনা ঠাঁই

স্বর্ণপট্টির জমি দখল নিয়ে ঈদগাঁওতে উত্তেজনা : পরস্পর বিরোধী বক্তব্য

বাগমারার যোগীপাড়ায় এমপি এনামুল হকের উন্নয়ন বার্তা নিয়ে যুব মহিলা লীগ

শিবপুরে পাক হানাদারমুক্ত দিবস পালিত

ভূরুঙ্গামারীতে প্রতিবন্ধী ধর্ষণের দায়ে আটক বৃদ্ধ