বাংলাদেশ সকাল
শনিবার , ১ এপ্রিল ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরগুনার পাথরঘাটার কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুর রব আটক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ

সাইফুল্লাহ নাসির আমতলী (বরগুনা)॥ বরগুনার পাথরঘাটার কুখ্যাত মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসী আবদুর রব কে যৌত অভিযানে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ ও র‌্যাব-৮।

র‌্যাব পটুয়াখালী এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ মার্চ ২০২৩, দুপুর ১৪৩০ ঘটিকার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় ডিবি পুলিশের একটি আভিযানিক দল মাদক অভিযানে গমন করলে তাদের উপর মাদক ব্যবসায়ীরা ধারালো ছুরি নিয়ে অতর্কিত হামলা করে। উক্ত হামলায় ডিবি পুলিশের একজন সদস্যসহ ৩জন আহত হন। এ সময় মাদক ব্যবসায়ী সৈকত হোসেন ও তার লোকজন দেশিয় অস্ত্র (চাকু) দিয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে পুলিশ সদস্যসহ পুলিশের সোর্স আহত হয়। পরে ডিবি পুলিশের অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উক্ত ঘটনার পরে পাথরঘাটা থানায় ঘটনার সাথে সরাসরি জড়িত ০৩ জনকে আসামী করে মামলা করা হয়। উক্ত মামলার এজাহারভুক্ত অন্যতম আসামী আব্দুর রব হাওলাদার।

র‌্যাব-৮, সিপিসি-১ বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে কার্যক্রম আরম্ভ করে এবং র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার তৎপরতায় ও র‌্যাব-৭ আভিযানিক দলের অভিযানে আসামি আব্দুর রব এর অবস্থান সনাক্ত করে তাকে চট্টগ্রাম হতে গ্রেফতার করা হয়। আব্দুর রব এর বাড়ি পাথরঘাটা হলেও সে মাদক ব্যবসার সূত্রে চট্টগ্রামের ষ্টিল মিল এলাকায় বসবাস করে। সে মাদক চট্টগ্রাম ও কক্সবাজার হতে সংগ্রহ করে তা বরগুনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে বিক্রয় চক্রের অন্যতম সদস্য।

আসামী আব্দুর রব গত ১৮ মার্চ ২০২৩ তারিখ পুলিশ সদস্য আহত করার পর পালিয়ে কক্সবাজার গমন করে। পরবর্তীতে, গত ৩১ মার্চ সে কক্সবাজার হতে চট্টগ্রামে নিজ ভাড়া বাসার উদ্দেশ্যে রওনা করলে র‌্যাব-৭, সিপিসি-৩ এর আভিযানিক দল তাকে পটিয়া-আনোয়ারা সংযোগ সড়কের মোর থেকে তাকে গ্রেফতার করে।

আসামী আব্দুর রব হাওলাদারের ক্রিমিনাল রেকর্ড বিশ্লেষণ করলে দেখা যায় যে, চট্টগ্রাম ও বরগুনা জেলায় ৩টি মাদক মামলা ও পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে দায়েরকৃত মামলাসহ সর্বমোট ০৪টি মামলায় সে এজাহারে অভিযুক্ত আসামী। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা জেলার পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটা উপজেলায় মাসিক সাধারন সভা  অনুষ্ঠিত 

যশোরের চৌগাছায় মোবাইল কোর্ট অভিযানে গাঁজাসহ আটক ৩ নগদ অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড

গাজীপুরে সরকারের পতনে বিএনপির আনন্দ মিছিল

রাণীশংকৈলে ইমাম-মোয়াজ্জেমদের সাথে পৌর-মেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রূপগঞ্জে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার গৃহীত “গ্রিণ এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” শীর্ষক সেমিনার

ডোমারে ঘুষখোর ও দূর্নীতিবাজ ওসির অপসারণের দাবীতে সাংবাদিকদের কলম বিরতি

পাথরঘাটায় জুতা পায়ে শহীদ বেদীতে কর্মকর্তা; ফুল দিয়েইতো নেমে যাব এতে সমস্যা কি?

কালিগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটের অভিযোগে সংবাদ সম্মেলন 

কাশিয়ানীতে তিন তলা ভবন থেকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু 

জয়পুরহাটে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১২ হাজার ৬০৪ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ