বাংলাদেশ সকাল
শনিবার , ১৩ জুলাই ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিআরইউ’র ১২’তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৩, ২০২৪ ৪:৩৬ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনা রিপোর্টার্স ইউনিটি বিআরইউ এর ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আজ ১৩ই জুলাই (শনিবার) বরগুনা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আজ দুপুরে বরগুনা-১ আসনের সংসদ জননেতা গোলাম সরোয়ার টুকু কেক কাটার মধ্যে দিয়ে বিআরইউ এর প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচির শুভ সুচনা করেন।

পরে বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুল আলম মান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা-১ আসনের সাংসদ গোলাম সরোয়ার টুকু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো: আবদুল হালিম,বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ সহ জনপ্রতিনিধি ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা, মফস্বল সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধি ও পেশাদারিত্বের মানোন্নয়নে বরগুনা রিপোর্টার্স ইউনিটির ভূমিকা তুলে ধরেন।

এখন টিভির প্রতিবেদক জিয়াদ মাহমুদ এর বর্ণাঢ্য এ সঞ্চালনায় সংগঠনটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জানান, ‘অপ-সাংবাদিকতা রোধ ও মফস্বল সাংবাদিকতার কল্যাণে তাদের চেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে। ‘

উল্লেখ্য, ২০১৩ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয় বরগুনা রিপোর্টার্স ইউনিটি।দীর্ঘ সময় ধরে সদরের থানা পাড়া সড়কে অবস্থিত সংগঠনের কার্যালয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতিকে জামায়াতের শুভেচ্ছা

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গৃহ নির্মাণ; থানায় অভিযোগ দিয়ে ও মিলছেনা আইন-সহায়তা

কোটচাঁদপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় চালক, শিশুসহ নিহত ৩ আহত ৫

পটল চাষে ব্যাস্ত সময় পার করছে ঝিকরগাছার চাষীরা 

নড়াইল ১ আসনে বি.এম কবিরুল হক মুক্তির জন্য সেলিম সিকদারের ভোট প্রার্থনা

যশোরে ডিবির অভিযানে চার ছিনতাইকারী গ্রেফতার; উদ্ধার দেশীয় অস্ত্র ও ইয়াবা ট্যাবলেট 

মাটি ভরাট না করেই শ্রমিকের মজুরি উত্তোলন, অভিযোগ জয়কলস ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে 

বর্ষাকালে ঈদগাঁওতে কয়েক হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়ার আশংকা

কর্ণফুলীতে অটো রিক্সা চালকের মরদেহ উদ্ধার

সাংবাদিক সংস্থার কমিটি গঠন; সভাপতি ওয়াজেদ আলী,  সম্পাদক শহীদুল ইসলাম