বাংলাদেশ সকাল
সোমবার , ১৪ আগস্ট ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাঁচতে চায় চাঁদ মিয়া ও কিশোরী কন্যা তাসলিমা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৪, ২০২৩ ১২:৩০ অপরাহ্ণ

চিলমারী প্রতিনিধি॥ কুড়িগ্রামের চিলমারীতে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী চাঁদ মিয়া (৫০) ও তার ১৭ বছর বয়সী কন্যা তাসলিমা বেগম। বাঁচার আকুতি বাবা ও কন্যা দুজনেরই। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না তার পরিবার।

জানা গেছে, চাঁদ মিয়ার বাড়ি চিলমারী উপজেলার বালাবাড়ী রেলওয়ে ষ্টেশন সংলগ্ন শিকার পাড়া গ্রামে। বছর তিনেক আগে চাঁদ মিয়ার ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে। ভাগ্যের কি পরিহাস বছর যেতে না যেতেই ১৫ বছর বয়সী কিশোরী কন্যা তাসলিমার ধরা পরে ব্রেস্ট ক্যান্সার। অভাবের সংসারে চাঁদ মিয়া ও তাসলিমার চিকিৎসার ব্যয় সামলাতে পারছেনা তার পরিবার। অসম্ভব হয়ে পড়েছে চিকিৎসার অর্থ সংগ্রহ করা। তাসলিমার আকুতি অর্থের অভাব কি আমরা মারা যাব? আমরা বাঁচতে চাই।

দিন মজুর চাঁদ মিয়ার কোন যায়গা জমি নেই, বালাবাড়ী রেলওয়ে ষ্টেশন সংলগ্ন লাইনের পাশে খাস যায়গায় তার স্ত্রী, দুই পুত্র ও একমাত্র মেয়ে তাসলিমাকে বসবাস করেন। গরু ছাগল হাঁস মুরগিও শেষ করেছেন চিকিৎসার জন্য, এখন একেবারেই নিঃস্ব।

চাঁদ মিয়ার প্রতিবেশী মাহাতাব উদ্দিন বলেন, সে একজন দরিদ্র মানুষ, চিকিৎসায় এত ব্যয়বহুল রোগ তাদের ধরা পড়লো যা সত্যি ই দুঃখজনক। ছেলে দুইটাও কর্মক্ষম। পরিবারের সামর্থ্য নেই টাকা খরচ করে তাদের চিকিৎসা করানোর। সমাজের বিত্তশালী ধনবান ও শুভাকাঙ্ক্ষীরা আর্থিক সাহায্য করলে তাদের চিকিৎসা করানো সম্ভব। তাদের চিকিৎসায় সমাজের সর্বস্তরের মানুষের সাহায্য পাঠানোর আবেদন জানিয়েছেন তাদের পরিবার। বিকাশ নাম্বার ০১৮৭৮-৯৭৮৮৮৭

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ইউএইতে বাংলাদেশে বৈধপথে রেমিটেন্স প্রদানকারীদের বিভিন্ন ক্যাটাগরীতে “রেমিটেন্স অ্যাওয়ার্ড” প্রদান 

ছুটিতে আসা মোজাম্বিক প্রবাসীদের মিলন মেলা ২০২৩ সম্পূর্ণ 

ময়মনসিংহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

নড়াইলের লোহাগড়ায় সাংবাদিকদের তথ্য সংগ্রহকালে সরকারি কর্মকর্তার বাধা প্রদান ও হুমকি 

মেহেরপুরের অনলাইন জুয়ার সেকেণ্ড ম্যান অনিক ও তার দুই সহযোগী ডিবির জালে

ঈশ্বরদীতে বিষপানে গৃহবধুর আত্মহত্যা !

কালীগঞ্জে সরকারের জন্য বসে না থেকে রাস্তা সংস্কারে নেমে পড়লো যুবকরা

রাণীশংকৈলে’র খবর অনলাইন পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সুনামগঞ্জে কালবৈশাখীর ঝড়ে ৭শতাধিক কাচা ঘরবাড়ি, ২ শতাধিক দোকান লন্ডভন্ড

রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামীসহ তিনজন গ্রেপ্তার