বাংলাদেশ সকাল
সোমবার , ১ এপ্রিল ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সুনামগঞ্জে কালবৈশাখীর ঝড়ে ৭শতাধিক কাচা ঘরবাড়ি, ২ শতাধিক দোকান লন্ডভন্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ

 

শফিকুল ইসলাম স্বাধীন, সুনামগঞ্জ : সুনামগঞ্জে আকস্মিক ঘূর্ণিঝড়ে দুই উপজেলার অন্তত ৭শতাধিক কাচা ঘরবাড়ি ও ২শতাধিক দোকানপাঠ লন্ডভন্ড হয়ে গেছে। সেই সাথে শতাধিক গাছ ভেঙে সড়কে পড়ে যানজট সৃষ্টি হয়েছিল।

রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এই কালবৈশাখীর ঝড় সাথে সাথে শিলাবৃষ্টি শুরু হয় এবং প্রায় ২০ মিনিট স্থায়ী হলেও এই ঝড়ে প্রাথমিকভাবে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার বেশী ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রবিবার রাতে সুনামগঞ্জে হটাৎ বয়ে যাওয়া ঝড়ে লন্ডবন্ড হয়েছে দুই উপজেলার ৭ শতাধিক ঘরবাড়ি, ২ শতাধিক দোকান ও শতাধিক গাছপালা। এতে বেকায়দায় পড়েছেন ঘরবাড়ি বিধ্বস্ত প্রায় লক্ষাধিক মানুষ।

এর মধ্যে জেলার শান্তিগঞ্জ উপজেলার কামরূপাদলং, সদরপুর, চন্দ্রপুর, আস্তমা, তালুকগাঁও ও পশ্চিম পাগলা গ্রামেই অন্তত ৫শ বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। একইভাবে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর, লক্ষণশ্রী ইউনিয়নে ২শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। মাত্র ২০ মিনিটের ঘূর্ণিঝড়ে চোখের নিমিষেই বাড়িঘর গাছপালা ভেঙে পড়ে। মানুষজন তখনও ঘরের ভেতর ঘুমিয়ে ছিলেন। তারা কোনমতে পরিবার আর সন্তানদের নিয়ে ঘরের ভেতর থেকে নিজেদের জীবন বাচাঁনোর জন্য বের হন। কিন্তু নিজের কোন আসবাবপত্র, ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র বের করতে পারেননি। এদিকে মানুষ ঘরবাড়ি সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছেন। তাই সরকার ও প্রশাসনের সহায়তা চেয়েছেন ভূক্তভোগীরা। এদিকে সুনামগঞ্জ শহরের কালীবাড়ি এলাকা দিয়ে সিএনজি যোগে তিনজন অসুস্থ নারী হাসপাতালে যাওয়ার পথে কালীবাড়ি মোড়ে চলন্ত সিএনজির উপর গাছ ভেঙে পড়ে তিনজন নারী আহত হয়েছেন এদের মধ্যে দুই নারীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসোব দিয়ে রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুকান্ত শাহ বলেন,ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে তাদের সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা দেওয়া হবে। এবং তাদের ঘর নির্মাণর জন্য ঢেউটিন বিতরণ করা হবে।

এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, রাত ১০টায় তীব্র বেগে কালবৈশাখীর ঝড় আসে,সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টি। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঝড়ে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, কিছু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারদের তালিকা করা হচ্ছে এবং তাদেরকে সকল প্রকার সহায়তা প্রদান করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযানে ৭৪৮ লিটার দেশীয় মদ উদ্ধার, আটক ২

পুলিশের উপস্থিতিতে মামলার বাদীর বসতঘরে আসামীদের সন্ত্রাসী হামলা

জগন্নাথপুরে শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  

ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেফতার

রাণীনগরে দুইদিন ব্যাপী মোল্লা ফ্রী মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরের দোয়া মাহফিল

ক্যালিফোর্নিয়া কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১২’র মনোনয়ন প্রত্যাসী ড.আব্দুর শিকদারের তহবিল সংগ্রাহ ও নৈশভূজ অনুষ্ঠিত 

নির্বাচনের দিন পুরোদমে থাকবে মোবাইল নেটওয়ার্ক : ইসি সচিব

সারা ভারতে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে মাওলানা আবুল কালাম আজাদ এর জন্মদিন 

বওলা ইউনিয়নে ইজিপিপি রাস্তার প্রকল্প বাস্তবায়নে বদলে যাচ্ছে গ্রামীণ বাংলার অবকাঠামো