বাংলাদেশ সকাল
বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাংলাদেশকে আর গডফাদারের দেশ দেখতে চাইনা: পঞ্চগড়ে জামায়াত আমির শফিকুর রহমান 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১১:৪৯ অপরাহ্ণ

 

মো: জুয়েল :

পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমি ছাত্র ভাইদের বলছি। একদিনের জন্য তোমাদের বেকারত্বের অভিশাপের বোঝা বহত করতে হবে না। পড়াশোনা শেষ করে তরুণরা সার্টিফিকেট নিয়ে বের হবে সাথে সাথে তাদের কাজের ব্যবস্থা হবে।

মা বোনদের বলতে চাই তোমাদের উন্নয়নে সমাজের উন্নয়নে এমন একটা মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই। তিনি বুধবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বাংলাদেশকে আর গডফাদারদের দেশ দেখতে চাই না, গড মাদারদের বাংলাদেশ, মাফিয়া তন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না, ফ্যাসিবাদের বাংলাদেশ দেখতে চাই না। দুনিয়ার সকল দেশ আমরা একই বিশ্ব সভার সদস্য।

ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা আমাদের প্রতিবেশীকে অহেতুক কষ্ট দিতে চাই না। তবে আমাদের প্রতিবেশীও যাতে আমাদের উপর এমন কিছু চাপিয়ে না দেয়, যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয়। যদি এরকম তারা কিছু করে, দেশের স্বার্থে আমরা সেদিন ভূমিকা পালন করতে কারো চোখের দিকে তাকাবো না। আমরা বিবেকের দিকে তাকিয়ে, বিবেকের দায়বদ্ধতা থেকে দায়িত্ব পালন করতে বাধ্য হব।

তিনি আরো বলেন, বাংলাদেশ এবং জাতিসংঘ যৌথ উদ্যোগে ১৯৭২ সালের ১০ জানুয়ারী থেকে আজকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত যত ঘটনা ঘটেছে এরকম সেগুলো অনুসন্ধান করে একটি শ্বেতপত্র প্রকাশ করা হোক। তাহলে জনগণ জানতে পারবে। কারা সত্যিকার অর্থে মানুষ খুন করেছে, ইজ্জ্বত লুন্ঠন করেছে, সম্পদ লুষ্ঠন করেছে।

জামায়াত আমির বলেন, কিসের সংখ্যালঘু আর কিসের সংখ্যাগুরু। এদেশে যেই জন্ম নিয়েছে, সেই এদেশের গর্বিত নাগরিক। আমরা নাগরিকদের ভাগ বাটোয়ারা কোন ধর্ম বা দলের ভিত্তিতে করার পক্ষে নই। অতীতের পতিত স্বৈরাচারী জাতিকে ভেঙ্গে টুকরো টুকরো করে মুখোমুখি লাগিয়ে রেখেছিল। যে দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকতে পারে না, সে দেশের মানুষ মাথা সোজা করে বিশ্ব দরবারে সম্মানের সাথে দাড়াাতে পারে না। স্বাধীনতার ৫৪ বছর গেল, আর কতদিন আমাদেরকে টুকরো টুকরো করা হবে। আমাদের স্পষ্ট ঘোষণা আমরা কোন মেজরিটি বা মাইনরিটি মানি না।

তিনি বলেন, ২০২২ সালের পঞ্চগড়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় হিন্দু সম্প্রদায়ের নিহত ৭২ জনের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন তোমাদেরকে আমরা আমাদের পরিবারের সদস্য হিসেবে ধারণ করলাম। যতদিন বেঁচে থাকি, সেই ফিলিংস নিয়ে বেঁচে থাকব ইনশাল্লাহ। আমরা বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই।

জেলা জামায়া আমির অধ্যাপক ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধান প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে জেলার ৫ উপজেলা ও পৌরসভা, ইউনিয়ন থেকে ছোট ছোট মিছিল নিয়ে জনসভায় আসেন জামায়াত, শিবির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন-এর সহধর্মিনী মাহমুদা নাসরিনের প্রয়ানে প্রবাসীদের শোক

মিরসরাইয়ে পুলিশের সোর্স পরিচয়ে ইকবালের মাদক বাণিজ্য 

গাংনীতে ঘুষ নেয়ার অভিযোগ এলজিইডির প্রকৌশলী   বিরুদ্ধে ঠিকাদারের সংবাদ সম্মেলন

নাসিরনগরে ৪ বছরের শিশুকে ধর্ষণ

সকালে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি, রাত্রে বাড়িতে দুধর্ষ চুরি

ভারত থেকে বিজেপি কে উৎখাত করতে জোড়া সভা অভিষেকের

বরগুনায় কাফনের কাপড় বেঁধে পলিটেকনিকের শিক্ষার্থীদের গনমিছিল

বদলগাছীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডি.ডি.আর.সি ও রাইট প্রতিবন্ধী সংগঠনের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণে ডা শাহাদাত হোসেন

মামলা করার জেরে রাউজানে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা লুটপাট, নিরব ভূমিকায় প্রশাসন