বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৬ আগস্ট ২০২৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনকালে ৬ শতাধিক প্রাণ হারিয়েছে : জাতিসংঘ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৬, ২০২৪ ৯:৪২ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ : জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার অফিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের সময় ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

আজ প্রকাশিত ‘বাংলাদেশে সাম্প্রতিক বিক্ষোভ এবং অস্থিরতার প্রাথমিক বিশ্লেষণ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত ও আন্দোলনকারীদের দেয়া প্রতিবেদন অনুসারে, ১৬ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে ৬০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।

এর মধ্যে ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রায় ৪০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া, ৫ থেকে ৬ আগস্টের মধ্যে বিক্ষোভের সময় প্রায় ২৫০ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, সেই সময় থেকে প্রতিশোধমূলক হামলায় নিহতদের সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি। ৭ থেকে ১১ আগস্টের মধ্যে বেশ কিছু প্রাণহানির খবর পাওয়া গেছে যারা সহিংসতায় আহত হয়ে চিকিৎসা চলাকালীন মারা গেছে।

নিহতদের মধ্যে রয়েছে বিক্ষোভকারী, পথচারী, ঘটনা কভার করা সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সদস্য। হাজার হাজার বিক্ষোভকারী এবং পথচারী আহত হয়েছে। এ সময় হাসপাতালগুলিতে চিকিৎসা নিতে আসা আহতদের ভিড় পরিলক্ষিত হয়েছে।

নিহতদের প্রকৃত সংখ্যা সম্ভবত জানা যায়নি। কারণ কারফিউ, ইন্টারনেট বন্ধ থাকা, চলাচলে বিধিনিষেধের কারণে তথ্য সংগ্রহ বাধাগ্রস্ত হয়েছে। এছাড়াও, হাসপাতালগুলিকে হতাহতদের বিশদ বিবরণ দিতে বাধা দেয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

জাতিসংঘের পর্যবেক্ষণে বলা হয়েছে, বেশিরভাগ প্রাণহানি ও আহত হওয়ার জন্য দায়ী করা হয়েছে নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছাত্র সংগঠনকে।

রিপোর্টে বলা হয়েছে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে তাজা গুলি এবং অন্যান্য অস্ত্র ব্যবহারের ফলে হতাহতের ঘটনা ঘটেছে যদিও বিক্ষোভকারীরা সশস্ত্র ছিল না বা শুধুমাত্র হালকা সশস্ত্র ছিল। নিরাপত্তা বাহিনী বেআইনিভাবে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করেছে যখন নিরস্ত্র বিক্ষোভকারীরা কোন হুমকি প্রদর্শন করেনি। এতে অন্তত চারজন সাংবাদিক এবং কমপক্ষে ৩২ জন শিশু সহ অনেক আহত হয়েছে। এছাড়া অনেককে আটক করা হয়েছে যাদের মধ্যে বেশ কয়েকজনকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

রিপোর্টে বলা হয়েছে, ১২ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত শুধুমাত্র ঢাকাতেই কমপক্ষে ৪৫০,০০০ অজ্ঞাত ব্যক্তি এবং ২০০০ চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে অন্তত ২৮৬টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে অনেকেই বিরোধী দলের সদস্য।

বাংলাদেশে, “প্রাথমিক তদন্ত প্রতিবেদনে প্রায়শই শত শত ব্যক্তিকে বেনামী” হিসাবে অন্তর্ভুক্ত করা হয়, যা ব্যাপকভাবে নির্বিচারে গ্রেপ্তার ও আটকের ঝুঁকি বাড়িয়ে তোলে।

সিভিল সার্ভিসের পদে চাকুরি লাভের ক্ষেত্রে কোটা পদ্ধতি পুনর্বহালের লক্ষ্যে সূচিত আন্দোলন প্রাথমিকভাবে শান্তিপূর্ণ ছিল যা ২০২৪ সালের জুনের মাঝামাঝি শুরু হয়েছিল। তারপরে নিরাপত্তা বাহিনীর দ্বারা সহিংসতা ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে।

বাংলাদেশে দ্রুত নাটকীয় ধারাবাহিক ঘটনার মধ্যে ব্যাপক বিক্ষোভ ও অস্থিরতার পরে সরকার গত ৫ আগস্ট পদত্যাগ করে এবং নতুন নির্বাচনের পথে উত্তরণের লক্ষ্যে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

১০০ টাকার জন্য অভিমানী ছেলের আত্মহত্যা!

পাইকগাছায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার দীপংকর মল্লিকের বিরুদ্ধে অনিয়মের ও দুর্নীতির অভিযোগ

ঐতিহ্যবাহী কুতুবদিয়া দিঘী ভরাট, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর প্রতিবাদ 

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩; মামলা দায়ের

জয়পুরহাট জেলাবাসী সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ খন্দকার মিজানুর রহমান

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে সরে দাঁড়ালেন নিকি হ্যালি

নারায়ণগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ 

পাথরঘাটায় প্রার্থী এনামুলের উপর হামলার প্রতিবাদে তার মায়ের সংবাদ সম্মেলন

গ্রাম আদালতের কার্যক্রম ব্যাপক আকারে প্রসারিত হলে মানুষজন উপকৃত হবে -ডিসি না’গঞ্জ 

পীরগঞ্জে জাপা’র নব নির্বাচিত সংসদ সদস্যকে নাগরিক সংবর্ধনা