বাংলাদেশ সকাল
শনিবার , ১৬ আগস্ট ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি –ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৬, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (১৬ আগস্ট) সকালে ২নং রেল গেইট এলাকা থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ২নং রেল গেইট থেকে বের হয়ে নিতাইগঞ্জ ঘুরে মেট্টোহল ও চাষাড়া গোল চত্বর হয়ে পূণরায় ২নং রেল গেইট এসে শেষ হয়।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন, নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজী মহারাজ।

শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়েজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি। নারায়ণগঞ্জে আমরা সেই সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছি। কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে কাঁধে কাঁধ রেখে জেলা, শহর, সমাজ, মানুষের জন্য কাজ করা যায়। আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধরে রেখে আগামীতে আমরা যা প্রত্যাশা করি সেই শহর ও সমাজ গঠন করতে চাই। যুগে যুগে অন্যায়, অত্যাচার রুখে দাঁড়াতে, সমাজ সংস্কারে অবতার রুপে শ্রী কৃষ্ণের মত যারা এসেছেন তাদের চিন্তাকে ধরে রেখে সামনে এগিয়ে যেতে পারি তাহলেই শ্রী কৃষ্ণের জন্মাষ্টমির শোভাযাত্রা সার্থকতা পাবে।

অনুষ্ঠানে সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে এর সভাপতিত্বে ও শিপন সরকার শিখনের সার্বিক তত্বাবধানে আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, সরোজ কুমার সাহা, পরিতোষ কান্তি সাহা সহ অন্যান্য নেতৃৃবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে প্রার্থীদের নিয়ে আইন শৃঙ্খলা সভায় জেলা প্রশাসক

অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে ৩ শ্রমিকের মৃত্যু !

পনেরো বছর পর লন্ডন থেকে নিজ ভূমিতে আসছেন শামীম, বরগুনায় বইছে উৎসবের আমেজ

ডুমুরিয়ায় নিসচা’র আয়োজনে ৩১’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

পঞ্চগড়ে চ্যম্পিয়ন মীরগড় ফুটবল একাডেমি

নাসিরনগরের দুই শাতেমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ঈদগাঁওতে পরিত্যক্ত বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার

পাইকগাছা পৌরসভার অনিয়ম ও দূর্নীতির বিষয়ে সরেজমিনে তদন্ত -পৌর প্রশাসক মাহেরা নাজনীন

বুককর্ণার ও মটরসাইকেল শেড উদ্বোধনে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞ

কাশিয়ানীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব