বাংলাদেশ সকাল
বুধবার , ১১ জানুয়ারি ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাংলাদেশ থেকে হাওড়া হয়ে ব্যাঙ্গালোর যাওয়ার সময় কলকাতা পুলিশের জালে দালালসহ ধৃত ৯

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৩ ১২:১২ অপরাহ্ণ

মনোয়ার ইমাম, কলকাতা॥ বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বেআইনি ভাবে ভারতের মধ্যে প্রবেশ করে ৯ জন বাংলাদেশের নাগরিক। এদের মধ্যে পুরুষ ৬ জন এবং নারী ৩ জন।

জানা যায়, ধৃত ব্যক্তিরা কাজের সন্ধানে সূদুর বাংলাদেশের সাতক্ষীরা থেকে কলরোয়া আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে উত্তর চব্বিশ পরগনা জেলা হয়ে হাওড়া স্টেশন চলে আসেন।

পরে তাদের হাওড়া থেকে দূরপাল্লার ট্রেন ধরে ভারতের ব্যাঙ্গালোর যাওয়ার সময় কলকাতা গোয়েন্দা পুলিশ গতকাল ১০ জানুয়ারি ৯ জনকে গ্রেফতার করে।  ধৃতদের মধ্যে একজন দালাল রয়েছে।

আজ ধৃত ব্যক্তিদের কলকাতার একটি আদালতে তোলা হবে। ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপদূতবাসের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত