বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাংলাদেশ মায়ানমার সীমান্তে ২০ হাজার রোহিঙ্গা, অনুপ্রবেশের অপেক্ষায় অনেকেই 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৩, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ : মিয়ানমারের মংডু সীমান্তে অনেক রোহিঙ্গা অপেক্ষা করছে। সংখ্যাটা কমপক্ষে ২০ হাজার হবে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে ড্রোন হামলায় কমপক্ষে ২০০ রোহিঙ্গা নিহত হওয়ার খবরও এসেছে, খবর ডয়চে ভেল।

বেশ কিছু লাশ নাফ নদী ধরে বাংলাদেশে ভেসে এসেছে। টেকনাফের একজন এনজিও কর্মী বাংলাদেশে বেশ কিছু লাশ দাফনের দাবি করেছে। একজন রোহিঙ্গা বলেছেন, ড্রোন হামলায় মংডু এলাকায় তার ৯ জন আত্মীয় নিহত হয়েছেন। আর আহত চার জন বাংলাদেশে এসে চিকিৎসা নিচ্ছেন। এদিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও টহল বাড়িয়েছে বিজিবি। অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

গত সপ্তাহে বাংলাদেশের দিকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের মংডুতে ড্রোন হামলা চালানো হয়৷ গুলিও করা হয়৷ আরাকান আর্মি এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ এতে কমপক্ষে ২০০ রোহিঙ্গা নিহত হয়েছেন। বাংলাদেশের সংবাদমাধ্যম এখন পর্যন্ত অর্ধশত লাশ বাংলাদেশে ভেসে আসার খবর দিয়েছে। তবে টেকনাফ এলাকার এনজিও কর্মী মাহবুব আলম মিনার বলেছেন, ‘‘আমার তত্তাবধানেই ১৭০ জন রোহিঙ্গার লাশ আমরা এখানে দাফন করেছি৷ এর মধ্যে সবচেয়ে বেশি দাফন করা হয়েছে শাহপরীর দ্বীপে বড় মাদ্রাসা মসজিদের কবরস্থানে, সেখানে ৫৫টি লাশ দাফন করা হয়েছে।’’

তিনি দাবি করেন, ‘‘আমি যে তথ্য পেয়েছি তাতে টেকনাফ ও উখিয়া সীমান্তের ওই পাড়ে কমপক্ষে সাত থেকে ১০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে।’’

ওপারে ২০-৩০ হাজার রোহিঙ্গা অবস্থান করছে: আব্দুন নূর

টেকনাফ এলাকার এক ক্যাম্পের বাসিন্দা আব্দুন নূর বলেন, ‘‘ড্রোন হামলা ও গুলিতে আমাদের পরিবারের চারজনসহ আমার পরিচিত মোট ৯ জন মারা যাওয়ার খবর পেয়েছি৷ আহত অবস্থায় পালিয়ে আসতে পেরেছেন চারজন৷ তাদের মধ্যে আমার বোন ও তার ছেলে-মেয়েরা আছে৷ তাদের বাংলাদেশের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে৷’’

‘‘আমার জানা মতে সীমান্তের ওপারে ২০-৩০ হাজার রোহিঙ্গা অবস্থান করছে৷ তাদের অবস্থা খুবই খারাপ’’, বলেন তিনি।

আর কুতুপালং ক্যাম্পের ইউনূস আরমান বলেন, ‘‘কিছু রোহিঙ্গা বিচ্ছিন্নভাবে আসছেন। তবে আসার অপেক্ষায় আছেন কয়েক হাজার রোহিঙ্গা। তারা মংডুতে মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মি উভয়ের তোপের মুখে আছে।”

হামলা আরাকান আর্মি করেছে বলে ধারণা করা হচ্ছে : এমদাদুল ইসলাম

মিয়ামারের আরাকানের সিটুএ-এর বাংলাদেশের সাবেক মিশন প্রধান মেজর (অব.) মোঃ এমদাদুল ইসলাম বলেন, ‘‘কিছু রোহিঙ্গা মিয়ানমার বাহিনীতে যোগ দিয়েছে, ফলে এখন মংডু এলাকার রোহিঙ্গারা আরাকান আর্মির টার্গেটে পরিণত হয়েছে৷ ফলে ওই ড্রোন হামলা আরাকান আর্মি করেছে বলে ধারণা করা হচ্ছে৷ তবে আমরা যে খবর পাচ্ছি তাতে প্রতি দিনই সেখানে রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনা ঘটছে৷ আর তারা সীমান্তে এসে জড়ো হচ্ছেন। সীমান্ত সীল করা থাকায় তারা বাংলাদেশে ঢুকতে পারছেন না।’’

তার কথা, ‘‘এখন বাংলাদেশ সরকারের চীনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা দরকার৷ কারণ, মিয়ানমারের সামরিক জান্তা এবং আরাকান আর্মি উভয়ের সঙ্গে চীনের সম্পর্ক৷ ফলে চীনের মাধ্যমে এর সমাধান সহজ, যদি তাদের রাজি করানো যায়৷ আর আলাদাভাবে মিয়ানমার সরকারের সঙ্গেও যোগাযোগ করা প্রয়োজন৷ আরাকান আর্মির সঙ্গেও ভিন্নভাবে যোগাযোগ প্রয়োজন।’’

তিনি বলেন, ‘‘মংডুতে যা হচ্ছে, তা যদি না কমে, তাহলে বাংলাদেশ সীমান্তে চাপ বাড়তেই থাকবে৷ তখন পরিস্থিতি আরো জটিল হতে পারে।’’

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, ‘‘বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নিরাপত্তা ও টহল জোরদার করা হয়েছে৷ ফোর্সও বাড়ানো হয়েছে৷ এখন পর্যন্ত নতুন কোনো রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতে পারেনি।”

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

স্মার্ট বাগমারা বিনির্মাণে চেয়ারম্যান প্রার্থী আঃ রাজ্জাক বাবুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত 

ইন্টারনেট সেবা ব্যাহতের দায়ে ক্ষমা চাইলনে পলক

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশেনের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা

অবরোধের প্রথম দিনে নাটোরে যাত্রী টানতে মাইকিং 

নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান প্রয়াত পল ভ্যালনের স্মরণে ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের সভা

ময়মনসিংহে আবাসিক গ্যাস সংযোগ চালু সহ বিভিন্ন দাবিতে জেলা নাগরিক আন্দোলনের অবস্থান কর্মসূচি

ইতিহাসবেত্তা সোহেল ফখরুদ-দীনের ‘বাসভূমি’ পুরস্কার লাভ

শেরপুরে সাইনবোর্ডে ভেসে উঠলো বাংলাদেশ ছাত্রলীগ, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

নাসিরনগরে ইয়াবা ও গাঁজা সহ ৩ জন আটক

বড়াইগ্রামে কনকনে শীতে পানিতে ফেলে গৃহবধূ নির্যাতন