এনামুল হক ছোটন॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ দিবস ২০২৩ পালিত হবে। ১৩ ফেব্রুয়ারী সোমবার বেলা ১১ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে কৃষিবিদ দিবস ২০২৩ উপলক্ষ্যে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী এ কে এম খালিদ বাবু, পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম, কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফর হাসান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এছাড়াও বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরাম এর নেতৃবৃন্দরা।




















