বাংলাদেশ সকাল
বুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগমারায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ইঞ্জিঃ এনামুল হকের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৭:১৫ অপরাহ্ণ

 

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে উপজেলা কেন্দ্র্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় মুঠোফোনের মাধ্যমে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, পৃথিবীতে এমন কোন দেশ খুঁজে পাওয়া যাবে না যারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছে। বাঙ্গালীর ক্ষেত্রে ঘটেছে ঠিক তার বিপরীত। মাতৃভাষার জন্য জীবন দিতে হয়েছে রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার সহ নাম না জানা অনেক বীর সন্তানদের। জাতি তাদের ঋণ কোনদিন শোধ করতে পারবে না।

তিনি আরো বলেন, বাঙ্গালির প্রেরণার উৎস ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর নেতৃত্বে প্রতিটি আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে বাংলার আপামর জনগণ। তাঁরই নেতৃত্বে আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি। সেই সাথে মায়ের ভাষা বাংলায় কথা বলতে পারছি। একদিনের সংগ্রামে এটা অর্জিত হয়নি। এর জন্য রক্ত দিতে হয়েছে। ছিনিয়ে আনতে হয়েছে মায়ের ভাষা। বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। বিশে^র বিভিন্ন দেশে ২১ ফেব্রæয়ারি পালন করা হচ্ছে। বাংলা ভাষার জন্য আত্মহুতি দানকারি ভাষা শহীদদের সারা জীবন স্মরণ রাখবে জাতি বলেও জানান তিনি।

বুধবার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কেন্দ্রীয় শহীদ মিনারে এর আগে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাগমারা থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, ভবানীগঞ্জ পৌরসভা, বাগমারা প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, কার্যকরী কমিটির সদস্য ও ভবানীগঞ্জ পৌর কাউন্সিলর হাচেন আলী সহ নেতৃবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিকল্প জীবিকায়নের উদ্দেশ্যে গবাদি পশুপালন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

সরকারি দপ্তরগুলোতে সঠিক ভাবে তদারকি করলে জনগনের সকল প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে : বিপ্লব 

যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে হত্যা চেষ্টার ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা

প্রেসিডেন্ট হিসেবে দায়মুক্তি পাবেন না ট্রাম্প, নির্বাচনের পথে ফের বড় ধাক্কা

যশোরের মনিরামপুরে মর্জিনার পরকীয়া প্রেমে দুই পুরুষ, একজনের হাতে অপরজন খু’ ন 

নাটোর-৪ আসনে ট্রাকের ধাক্কা আর ঈগলের ঝাপটায় চ্যালেঞ্জের মুখে নৌকা 

ভূরুঙ্গামারীতে ভূমিহীন ও গৃহহীন ৩৩টি পরিবার ঘর ও জমি পাচ্ছে

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শাজাহানপুরে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুর কলেজের ৫৩ শিক্ষার্থী