বাংলাদেশ সকাল
রবিবার , ১৬ মার্চ ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগমারায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৬, ২০২৫ ১০:১১ অপরাহ্ণ

 

বাগমারা প্রতিনিধি :

রাজশাহীর বাগমারায় ভুট্টাবোঝাই একটি ট্রাকের ধাক্কায় তোফাজ্জল হোসেন (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এতে আরও দুই ছাত্র গুরুতর আহত হয়েছে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার বিকেলে বাসুবোয়ালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সে মোহাম্মদপুর কাশিমুল উলুম মোহনগঞ্জ হেফজখানা মাদ্রাসার ছাত্র ছিল। সে উপজেলার গণিপুর ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামের মুয়াজ্জিন সাইদুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে তোফাজ্জল হোসেন একই মাদ্রাসার শিক্ষার্থী সহপাঠী মাদ্রাসার অধ্যক্ষ ইউনুস আলীর মোটরসাইকেল নিয়ে তার ছেলে ইউসুফ আলী মিলে তাদের সহপাঠী বাসুবোয়ালিয়া গ্রামের রেজাউলের ছেলে মোহাম্মদ আলীর (১৪) গ্রামের বাড়ি বাসুবোয়ালিয়ায় যায়।

কাজ শেষে তারা মোটরসাইকেলে করে মাদ্রাসায় ফিরছিল। বিকেল সাড়ে চারটার দিকে তারা বাসুবোয়ালিয়া মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা ভুট্টা বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা তোফাজ্জল হোসেন সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরে আঘাত পায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই মোটরসাইকেলের চালক সহপাঠী মোহাম্মদ আলী (১৪) ও চালক ইউসুফ আলী গুরুতর আহত হয়। পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এসময় ট্রাক সহ চালককে আটক করে স্থানীয়রা।

তার মৃত্যুতে গ্রাম ও মাদ্রাসা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার বাবা ভাতুড়িয়া জামে মসজিদের মুয়াজ্জিন সাইদুর রহমান জানান, তিন সন্তানের মধ্যে তোফাজ্জল সবার ছোট। ভালো আযান দিতো।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডে মহন্ত দীঘিতে ডুবে পিকআপ হেল্পার নিহত

সিংড়ায় ২০০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

গঙ্গাচড়ায় ইউএনও’কে প্রশাসনের উদ্যোগে বিদায় সংবর্ধনা

নিয়োগবিধি অনুযায়ী দ্রুত পদোন্নতি চান সরকারি হাইস্কুলের শিক্ষকগণ

প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করলেন মোহাম্মাদ আলী আশরাফ

ডাকাত দলের কাছে অস্ত্র ভাড়া দিত তারা, ৫টি আগ্নেয়াস্ত্র’সহ বিপুল বুলেট উদ্ধার; গ্রেফতার ৭

সুনামগঞ্জে তিন সন্তানকে নিয়ে স্ত্রীর বিষপান, স্ত্রী বাঁচলেও বাঁচেনি সন্তানেরা

রাণীশংকৈলে প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের জানাযা নামাজ সম্পন্ন  

প্রশিকার মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতামূলক সভা 

ইউপিডিএফ সন্ত্রাসীগোষ্ঠির হাতে তিন বাঙ্গালী জখম