বাংলাদেশ সকাল
রবিবার , ৫ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগমারায় মাছ চুরির অভিযোগে মামলা, গ্রেফতার ১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৫, ২০২৩ ৯:৪৯ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি॥ রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের মরুগ্রামে একটি পুকুরে মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই এলাকার চোর সিন্ডিকেট এর প্রধান আতাউর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে মৎসচাষী মামুনুর রশিদ বাদি হয়ে বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাতে ডাঙ্গাপাড়া গ্রামের মকলেছুর রহমান এর ছেলে রনি কে গ্রেফতার করেছে।

জানা যায়, ঝিকরা ইউনিয়নের মরুগ্রামের জামাই মামুনুর রশিদ মুরুগ্রামের পল্লী চিকিৎসক সাইদ এর বাড়ি সংলগ্ন পশ্চিমে একই এলাকার ইয়াকুব দেওয়ানের কাছ থেকে একটি পুকুর তিন বছর মেয়াদী লিজ নিয়ে বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছেন। বুধবার দিবাগত রাতে ওই পুকুরে মাছ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে মাছ চাষী মামুনুর রশিদ ঘটনাস্থলে যায়। বিষয়টি স্থানীয় পুলিশ ক্যাম্পে অবগত করালে পুলিশও ঘটনাস্থলে গিয়ে মাছ চুরির ঘটনা জানতে পারে। এরমাঝে অভিযুক্তরা পুকুর মালিকের কাছে এসে নিজেদের দোষ শিকার করে ক্ষমা প্রার্থনা করে বলে জানা যায়। স্থানীয়রা জানান, ওই এলাকায় মাছ চুরির একটি সক্রিয় সিন্ডিকেট রয়েছে। যার মুল হোতা মরুগ্রামের আসাদুল ইসলামের ছেলে আতাউর রহমান পলাতক রয়েছে। এলাকাবাসীর দাবী তাকে গ্রেফতার করলেই এলাকায় মাছ চুরি বন্ধ হয়ে যাবে।

পরবর্তীতে মাছ চাষী মামুনুর রশিদ শুক্রবার (৩মার্চ) মরুগ্রামের আসাদুল ইসলামের ছেলে আতাউর রহমানসহ পাাঁচজন কে আসামী করে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা রায়হান সিদ্দিকী বলেন, ওই ঘটনায় অভিযুক্ত একজন কে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে মেলার নামে চলছে সর্বনাশা লটারি !

কাশিয়ানীতে পূর্ব-শত্রুতার জের ধরে কলেজ পড়ুয়া ছাত্রকে হত্যা চেষ্টার অভিযোগ

যশোরে অস্ত্র গুলিসহ খুলনা অগ্রণী ব্যাংকের জিএম’র গাড়িসহ গাড়িচালক গ্রেপ্তার, বিক্রেতার খোঁজে যশোর ডিবি 

জগন্নাথপুরে যাতায়াতের রাস্তায় দেওয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ

গাজীপুরে শ্রমিক হত্যার দুই জনকে গ্রেফতার

জগন্নাথপুরে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

আজ মহানবমী বাজবে বিদায়ের সুর

বাংলাদেশী বংশোদ্ভূত সৈয়দ এনায়েত আলী’র অক্সিলারি পুলিশ ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি

আমতলীতে জব্দকৃত দুটি জেলে নৌকা নিলামে বিক্রি

পাথরঘাটায় পানি উন্নয়ন বোর্ডের নামে ঘুষ নেওয়ার মিথ্যা অভিযোগ