বাংলাদেশ সকাল
শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগমারায় স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ও সুষ্ঠ নির্বাচনের দাবিতে রাস্তা অবরোধ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৩ ৬:২৮ অপরাহ্ণ

 

বাগমারা প্রতিনিধি : রাজশাহী-৪ বাগমারা আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এনামুল হকের নেতাকর্মীদের উপর হামলা, নির্যাতন,ভয়ভীতি প্রদর্শন নির্বাচনী অফিস ভাংচুরের প্রতিবাদে ও অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে রাস্তা অবরোধ করেন কাঁচি প্রতিকের সমর্থকেরা।

শনিবার সকাল ১১টায় উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেঁউখালী বাজারে তাহেরপুর টু শিকদারী রাস্তায় অবস্থান নেয় নেতাকর্মীরা।

ফলে রাস্তায় যান চলাচল বাধাগ্রস্ত হয়।খবর পেয়ে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা এসে নিয়ন্ত্রণ আনে ও গাড়ি চলাচল স্বাভাবিক করে দেয়।তবে নেতাকর্মীরা রাস্তাতেই অবস্থান গ্রহণ করেন।

পরিস্থিতি দ্রুত অস্থিতিশীল হতে থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল হোসেন ও বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরিবিন্দ সরকার উপস্থিত হয়ে আন্দোলনরত নেতাকর্মীদের সাথে কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন বলেন,আপনারা অভিযোগ দিলে অবশ্যই সে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।সেই অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশ্বাস দেন।

আশ্বাস পেয়ে নেতাকর্মীরা রাস্তা ছেড়ে চেঁউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত পথসভা করেন।পথ সভায় বক্তারা বলেন,নির্বাচনের প্রচার প্রচারণার শুরু থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর স্বশস্ত্র ক্যাডাররা আমাদের উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।গতকাল কাঁচি প্রতিকের প্রার্থী এনামুল হক এমপির ব্যক্তিগত সহকারী সহ ৪ নেতাকর্মীর উপর গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকার ও তার ক্যাডার বাহিনী হামলা চালায়।এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার ছেঁড়া ও পোস্টার লাগাতে বাধা প্রদান সহ অসংখ্য অফিস ভাংচুর করেছে নৌকা মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের নেতাকর্মীরা।

বক্তারা আরও বলেন,এই ভাবে চলতে থাকলে কোন ভাবেই অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।সাধারণ ভোটাররাও ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে পারবে না।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরিবিন্দ সরকার বলেন,আমরা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ।যে গুলো হয়েছে সেগুলো তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহ জেলা আ.লীগের সাধারন সম্পাদক আটকের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

রাণীনগরে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষক অবরুদ্ধ

রাজশাহী মহানগরীতে ওসিকে প্রত্যাহারের আলটিমেটাম সাংবাদিকদের : বিএমএসএস’র একাত্মতা

ঈদগাঁওতে ফিলিস্তিনে বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন 

উন্নয়ন প্রকল্প : ছাগল ও গাধা বৃত্তান্ত 

বৈষম্য বিরোধী ছাত্রদের কৃতিত্বে বদলে গেছে গঙ্গাচড়া উপজেলার কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ

চিলাহাটিতে পেট্রোল পাম্পের ট্যাংক বিস্ফোরণ: নিহত ১, আহত ২

বিষাক্ত কালো ধোয়া ও শব্দ দূষণের বেড়াজালে জনজীবন

বিনা অনুমোদনে সরকারি গাছ কাটলেন ইউপি চেয়ারম্যান, জব্দ করলেন ইউএনও 

নজরকাড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আগামী কাল ভারতের শেষ দফায় লোকসভার নির্বাচন