বাংলাদেশ সকাল
শুক্রবার , ২০ অক্টোবর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগমারায় ৮৩টি পূজা মন্দিরে জিআর চাল ও এমপি’র আর্থিক অনুদান প্রদান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ

রুস্তম আলী শায়ের, বাগমারা প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগমারার ৮৩ টি মন্দিরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০০ কেজি করে জিআর চাল ও বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের ব্যক্তিগত পক্ষ থেকে প্রতি মন্দিরে দুই হাজার করে টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার এনামুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে চাল ও টাকা বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা আওয়ামী লীগের পূজা উৎযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য বিশ^নাথ প্রাং, পরিমল কুমার মন্ডল, অরুন হালদার, হরিশচন্দ্র মন্ডল, উপেন সরকার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার প্রতিটি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানজিব নওশাদ বেনাপোলে গ্রেফতার

আমতলীর প্রতারণা চক্রের মুল হোতা ডলার জালালকে গ্রেফতার করলো র‍্যাব-৮

মাটিরাঙ্গায় ভারতীয় মদ সহ আটক ২

ইউরোপ-আমেরিকার মতো এবার পর্যটন নগরী কক্সবাজারেও ছাদখোলা বাসের সুবিধা পাবেন পর্যটকরা

ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

ঈদগাঁওতে রোজার পণ্যের চড়া দাম : হিমশিমে নিন্ম ও মধ্যবিত্ত পরিবার 

ঝিকরগাছায় তিন মাদক চোরাকারবারি আটক 

সংঘর্ষের আশংকা, সীতাকুণ্ডে জিডি; কোর্টের ১৪৭ ধারা মূলে পুলিশের বাধা উপেক্ষা প্রেসক্লাবের রাস্তা দখল করে ভবন নির্মাণ 

চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 

শেরপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতাসহ নিহত-২ আহত-২০