বাংলাদেশ সকাল
শনিবার , ২৭ মে ২০২৩ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগমারার তাহেরপুরে বিনামূল্যে ৩৭তম চক্ষু শিবির অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৭, ২০২৩ ৬:৫৮ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি॥ ‘অন্ধজনে দেহ আলো” স্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে তাহেরপুরের পৌর মেয়র আবুল কালাম আজাদের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে ৩৭ তম চক্ষু শিবির-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মে/২০২৩) সকাল নয় ঘটিকায় হরিতলা মোড়ে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বুলুর সঞ্চালনায় এবং তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও অত্র ক্লাবের সভাপতি এস. এম হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন , রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর, রাজশাহী জেলা পরিষদের সদস্য মাষ্টার আবু জাফর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল কালাম আজাদ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ এসএম জিয়া উদ্দিন টিপু, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আইয়ুব আলী সরদার, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, তাহেরপুর পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুল ইসলাম, সকল ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর, সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার দাশ, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আওয়ামী লীগ,কৃষক লীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তি ও চিকিৎসা সেবা নিতে আসা সাধারন জনগন প্রমূখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় আশার আলোর আয়োজনে স্বাস্থ্যসেবা বিষয়ে উপজেলা সমন্বয় সভা

কালিয়ায় বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

নাটোরের গুরুদাসপুরে যুবককে কুপিয়ে হত্যা 

লংগদুতে স্পিডবোট দুর্ঘটনায় নিহত ১, আহত ২

কালকিনিতে অবৈধ মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় নিহত কৃষক

কালীগঞ্জে সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু

রাণীনগরে র‌্যাবের অভিযানে ৩৯০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাতক্ষীরায় চার দফা দাবিতে ম্যাটস চিকিৎসকদের ধর্মঘট

কালীগঞ্জ-আদিতমারী উপজেলা বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুজ্জামান আহমেদ

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন করে প্রজ্ঞাপন জারি