বাংলাদেশ সকাল
শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ

 

বাগমারা প্রতিনিধি :

বাগমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

শুক্রবার অমর একুশের ভোরে মহান ভাষা শহিদদের স্মরণে উপজেলা পরিষদ কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উদযাপনের কার্যক্রম শুরু হয়।

এরপর সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জাতীয় জিবনে একুশের চেতনা’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিরতণের আয়োজন করে উপজেলা প্রশাসন।

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবুল ইসলাম এর সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার ড. আব্দুল মোমিত এর পরিচালনায় আলোচনা সভা ও চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বক্তব্য রাখেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ইসলাম,প্রকৌশলী খলিলুর রহমান,মৎস কর্মকর্তা আখতারুজ্জামান,বাগমারা থানা তদন্ত অফিসার রফিকুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাস্টার আব্দুল গাফফার, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, বাগমারা প্রেস ক্লাবে সভাপতি রাশেদুল হক ফিরোজ।

এছাড়াও উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক সহ প্রমূখ।

আলোচনা সভা অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরদীতে মোহনা টিভি’র ১৪’তম বর্ষপূর্তি উদযাপন

বরগুনায় নিহত মন্টু দাসের পরিবারের পাশে আফরোজা আব্বাস 

গুরুদাসপুরে বঙ্গবন্ধু স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট 

ঈদগাঁওতে ১৫জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ এডুকো’র

ইনোভেটিভ ফার্মা’র মালিকসহ ৫ জনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা

গ্রাম আদালতের কার্যক্রম ব্যাপক আকারে প্রসারিত হলে মানুষজন উপকৃত হবে -ডিসি না’গঞ্জ 

গুরুদাসপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ভেড়া বিতরণ 

ঝিনাইদহ ইসলামী ব্যাংক কর্মকর্তা আবু সাঈদের রমরমা সুদ বাণিজ্য

গঙ্গাচড়ায় ধুলিঝড় ও দমকা হাওয়ায় লণ্ডভণ্ড ঘরবাড়ি; আক্রান্ত কয়েক একর জমির ফসল

সাংবাদিক উবায়দুল্লাহ রুমির পিতৃবিয়োগ