বাংলাদেশ সকাল
বুধবার , ১২ এপ্রিল ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগমারা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১২, ২০২৩ ১০:৩১ অপরাহ্ণ

বাগমারা রাজশাহী প্রতিনিধি॥ রাজশাহীর বাগমারায় প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার প্রেসক্লাব কার্যালয়ে বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেনের সভাপতিত্বে ইফতারের আগে মহুর্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) সুমন চৌধুরী, ভবানীগঞ্জ পৌরসভার প্রকৌশলী লিটন মিঞা, দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলতাফ হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক রাশেদুল হক ফিরোজ, সাংবাদিক ইউসুফ আলী সরকার, মামুনুর রশিদ মামুন, জিল্লুর রহমান, নাজিম হাসান, আবু বাক্কার সুজন, সামসুজ্জোহা মামুন, শামীম রেজা, নূর কুতুবুল আলম, আকবর আলী, আব্দুল মতিন, আনোয়ার হোসেন, ফারুক আহমেদ, রতন কুমার প্রমুখ।

এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদের পেশ ইমাম আব্দুস সোবহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র মাতৃভাষা পদক-২০২৫ প্রদান ও বর্ণিল স্মরণিকার মোড়ক উন্মোচন

১০ হাজার নেতাকর্মী নিয়ে ছাত্রসমাবেশে যাত্রা কক্সবাজার জেলা ছাত্রলীগের

কালীগঞ্জে ইউপি ভবনের ছাদে ফল বাগান

রোহিঙ্গাদের মিয়ানমারে শান্তিপূর্ণ প্রত্যাবাসনে বেলজিয়ামের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

যশোর শিক্ষা বোর্ডের চাকরিচ্যূত কর্মচারী সালামের স্ত্রী গ্রেপ্তার

দৈনিক আমাদের ফুলপুর অনলাইন পত্রিকার ১’ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

বনানীর ‘এরাবিয়ান কোজি’ তে সীসা ব্যবসার আড়ালে মদ ও নিষিদ্ধ মাদকের ব্যাবসা; গ্রেফতার ৩

তারাকান্দায় সিএনজি মটরসাইকেল সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ-২ আসনের বিজয়ী প্রার্থীর সাংবাদিকদের সাথে মত বিনিময় 

ঘুষের মামলায় আদালত কক্ষে ছিলেন ট্রাম্প, বাইরে নিজের গায়ে আগুন দিলেন যুবক