বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাচঁতে চায় হাফসা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৫, ২০২২ ৭:১৬ অপরাহ্ণ

 

আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)॥ মায়াবী চেহারার ৯ বছরের মেয়েটির নাম হাফসা। পিতাঃ মোঃ হাফিজুর রহমান, মাতাঃ মোছাঃ সেলিমা বেগম, বাসা ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের তালুকমশাল ডাঙ্গা গ্রামে। হাসিখুশি মেয়েটি গত ২ বছর যাবৎ ব্রেইন টিউমারে আক্রান্ত। বাবা পেশায় ঘোড়াগাড়ি চালক। দরিদ্র পরিবারের একমাত্র মেয়ের চিকিৎসা করতে নিজের ও এলাকাবাসীর সহযোগিতায় যতটুকু পারে চিকিৎসা করেছে। টাকার অভাবে বর্তমানে তার পরিবারের পক্ষে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। বর্তমানে হাফসা তার দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে। ডাঃ তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে বলছেন। কিন্তু তার পরিবার টা এতো টা দরিদ্র তাদের বাড়িতে এ প্রতিবেদক না গেলে বুঝতে পারতাম না। হাফসাদের পিছনের পাটকাঠির যে ঘরটি দেখতে পাচ্ছেন সেটি মূলত তাদের বাসস্থান। ঘরে থাকার চৌকিটিও ভাঙ্গা, মাটিতে বিছানো। ঘোড়া গাড়ি চালক বাবাও গাছ কাটতে গিয়ে পা ভেঙে ঘরে বসে।

হাফসাও কিন্তু অন্য সব ছেলে মেয়েদের মতো হাসতো, খেলতো, স্কুলে যেত। বর্তমানে চোখের দৃষ্টি চলে যাওয়ায় শুয়ে বসেই দিন কাটছে। তার পরিবারের চাওয়া সকলে তাদের পাশে দাঁড়াক। হাফসা আবার তার আগের জীবনে ফিরে যেতে চায়। ডাঃ বলেছেন যত দ্রুত সম্ভব তার চিকিৎসার ব্যবস্থা করা। কিন্তু তার পরিবার একদম নিশ্ব।এলাকাবাসী জুয়েল বলেন আমরা সকলে যদি হাফসার পাশে দাঁড়াই হয়তো হাফসা উন্নত চিকিৎসা নিয়ে আগের মতো হাসতে পারবে,খেলতে পারবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ছিনতাইকারীদের খপ্পরে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মতিউর রহমান লিটু 

তালতলীতে পুলিশ কনস্টেবলের রাজকীয় বিদায় 

রাণীনগরে মুখ থুবড়ে পড়ে আছে ডাকাহার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

বিএনপি নেতা মোকছেদ আলীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্কুলের শ্রেণিকক্ষ প্রধান শিক্ষকের রান্নাঘর, রান্না করেন দপ্তরি

সীতাকুণ্ড প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানালেন আল আরাফা ইসলামী ব্যাংক

পাথরঘাটায় জমি নিয়ে বিরোধ, আহত ১৬

ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের ইঊএসএ-এর থ্যাংকসগিভিং ডে পালন 

নগরীর বায়েজীদে বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ