বাংলাদেশ সকাল
রবিবার , ২৯ অক্টোবর ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাজারের সড়কের ইঠ তুলে খেলার মাঠ তৈরি 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৩ ৬:১৬ অপরাহ্ণ

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনা সদর উপজেলা ৭নং ঢলুয়া ইউনিয়নের নলী বাজারের আভ্যন্তরীণ সড়কের ইটের সলিং উঠিয়ে খেলার মাঠ তৈরি করেছে কতিপয় যুবক।

গত (২৬ অক্টোবর ২০২৩) বৃহস্পতিবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটলেও এখন পর্যন্ত জনপ্রতিনিধি ও প্রশাসন কোন ব্যবস্হা গ্রহণ না করায় বাজারের ব্যবসায়ীদের মাঝে খোভ বিরাজ করছে।

জানা গেছে, ঐ দিন স্থানীয় কয়েকজন যুবক এসে রাস্তার পাশে থাকা ভাসমান দোকানদারদের তাড়িয়ে দিয়ে রাস্তার ইট তুলে ফেলে।এমন ঘটনায় বিভিন্ন স্হানে অভিযোগ করেছেন বাজারের ব্যাবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, মনির মৃধা নামের এক দোকানদার বলেন, ৫০ বছরের এই বাজারে সপ্তাহে ২ দিন রবিবার ও বৃহস্পতিবার বাজার বসে। বাজারের দিন বিভিন্ন এলাকা থেকে ব্যাবসায়ীরা এসে এখানে দোকান নিয়ে বসেন। গতকালও এখানে দোকান নিয়ে বসেছিলেন কয়েকজন ব্যাবসায়ী। কিন্তু স্থানীয় কয়েকজন ছেলে এসে তাদেরকে তাড়িয়ে দিয়ে এখানের ইট উঠিয়ে নিয়ে যাচ্ছিলো, আমরা বাধা দেয়ায় তারা ইট না নিয়ে উঠিয়ে পাশে রেখেছে।

বাজেরের দোকাদাররা আরো অভিযোগ করে বলেন, দিলিপ কর্মকারের ছেলে লিটু কর্মকার (৪০), ফারুক সিকদারের ছেলে সিয়াম(২২), টিপু সিকদারের ছেলে জিসান(২৪), মোয়াজ্জেম এর ছেলে রবিউল(২৩) ও মন্নান খান এর ছেলে রাকিব (২১)তারা সবাই এসে দোকানদারদের সরিয়ে দিয়ে বাজারের ইট উঠিয়ে ফেলেছে।

নলী বাজারের ব্যাবসায়ী কমিটির সভাপতি বলেন, লিটু কর্মকার একজন সন্ত্রাসী তার ত্রাসে এলাকার লোকজন অতিষ্ঠ। গতকাল লিটু কর্মকার লোকজন নিয়ে এসে ক্ষমতা দেখিয়ে বাজেরের ইট উঠিয়ে ফেলেছে। সরকারি সম্পত্তি নিজ দখলে নিতে চাচ্ছে তারা।

তিনি আরো বলেন, আমরা দোকানদাররা বাধা দেয়ায় আমাদেরকে বিভিন্ন হুমকি দিচ্ছে, আমরা এর সঠিক বিচারের দাবি জানাচ্ছি। অভিযুক্ত জিসান ও সিয়াম বলেন, আমরা প্রতিবছর এখানে ব্যাটমিনটন খেলি, এই জায়গাটা নিচু হয়ে গেছে তাই ইট গুলো উঠিয়ে বালু দিয়ে উচু করার জন্য ইট উঠিয়েছি। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত লিটু কর্মকার কোন মন্তব্য করতে রাজি হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম মিঞা বলেন, এ বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি, তবে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যাবস্থা নিবো।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে চাঁদাবাজি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন 

গ্রামের সকল টিউবওয়েলে বিষ প্রয়োগ দুষ্কৃতীদের; পানি পান না করাই রক্ষা

ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, বাড়ীঘর ভাংচুর ও লুটপাট

আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে : ডা. শাহাদাত

পশুর হাটের নিরাপত্তা ও চাঁদাবাজি রোধে মাঠে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, চলছে মোবাইল কোর্ট

ময়মনসিংহে বন্ধন এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

ভূরুঙ্গামারীতে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

দেবহাটায় প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন

জগন্নাথপুরের রাণীনগর থেকে অবৈধ  মদের দোকান অপসারণের দাবীতে গ্রামবাসীর সভা

কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী ঐক্যর জোট