বাংলাদেশ সকাল
শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৬, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ

 

‎আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): জুলাই পুনর্জাগরণ কর্মসূচির অংশ হিসেবে ভূরুঙ্গামারীতে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ (ভার্চুয়াল) সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎আজ ২৬শে জুলাই ২০২৫ শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।

‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী আন্দোলনের উপজেলা সমন্বয়ক রোকনুজ্জামান রোকন, মুখ্য সমন্বয়ক শ্রাবণ, জুলাই যোদ্ধার উপজেলা সমন্বয়ক নাহিদ হাসান নয়ন, মফিজুল, রুদ্র, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিজানুর রহমান, বিএনপি’র সাবেক সভাপতি কাজি গোলাম মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মুফতি এস এম মনিরুজ্জামান, এনসিপি উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরন, গণঅধিকার পরিষদের সহ-সভাপতি সোলাইমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ।

‎বক্তারা বলেন, “একটি নিরাপদ, সমতাভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করা শুধু সামাজিক নয়, এটি নৈতিক দায়িত্বও।”

‎অনুষ্ঠানে ভার্চুয়ালি লাখো কণ্ঠে শপথ পাঠ করা হয়:

‎“আমি প্রতিজ্ঞা করছি, ন্যায়-অন্যায় পার্থক্য বুঝে সমাজ গঠনে নিজেকে নিবেদন করব এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সচেষ্ট থাকব।”

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, রিপোর্টার্স ইউনিটি সভাপতি আরিফুল ইসলাম জয়, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ.এস খোকন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবা অধিদপ্তরের সুবিধাভোগীরা এবং “জুলাই আহত” শিক্ষার্থীরা।

‎আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক ও প্রেরণামূলক গান পরিবেশিত হয়, যা উপস্থিত সবার মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা জাগিয়ে তোলে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের বসন্ত বরণ ও পিঠা উৎসব পালিত

ঈশ্বরদীতে আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঝিনাইদহে হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদন্ডের আদেশ

৪ টি ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেও রাণীশংকৈলে বন্ধ হচ্ছে না শিশুশ্রম

বনানী থানা মহিলা দলের নব গঠিত কমিটি নিয়ে বিতর্ক

সাংবাদিক হানিফের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে পুলিশ কমিশনার বরাবর এলাকাবাসীর গণস্বাক্ষর

ঈদগাঁওতে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ী এখন চট্টগ্রামের আইসিউতে

রামগড় ৪৩ বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় ঔষধ জব্দ

বামফ্রন্টের ডাকে উস্তি এরিয়া কমিটির মহতী রক্তদান শিবির 

রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভতে জুতা পরে হিরো আলমের ভিডিও নির্মাণ; ক্ষোভ প্রকাশ করলেন মুক্তিযোদ্ধারা