বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাবার বাড়ি যাওয়ায় স্ত্রী’র শরীরের ২৮ স্হানে কোপালো স্বামী 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৪ ১০:২১ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্বামী মাহাতাব ও তার সহযোগীরা স্ত্রী শাহনাজ বেগমকে (৩৫) হত্যার উদ্দেশ্য শরীরের ২৭ স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোররাতে বরগুনা জেলার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামে।

ঘটনাস্থল থেকে আমতলী থানা পুলিশ গৃহবধূকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।গৃহবধুর অবস্থা সংকটাপন্ন হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

জানা গেছে, উপজেলার ঘোপখালী গ্রামের মাহতাব হাওলাদারের স্ত্রী তিন সন্তানের জননী শাহনাজ বেগম গত মঙ্গলবার বাবার বাড়ীতে বেড়াতে যায়। এতে ক্ষিপ্ত হয় স্বামী মাহতাব। বুধবার গভীর রাতে ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, মুখমন্ডল,হাত,পা ও শরীরের বিভিন্ন স্থানে ২৭টি কোপ দেয়। পরে মৃত্যু ভেবে ফেলে রেখে পালিয়ে যায়।

শাহনাজের ডাক চিৎকারে খবর পেয়ে তার স্বজনরা ছুটে আসে এবং থানায় খবর দেয়। পরে পুলিশ এসে ঘাতক স্বামী মাহতাবকে আটক করে থানায় নিয়ে যায় এবং গুরুতর আহত স্ত্রী শাহনাজকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

আহত শাহনাজের মামা নাসির হাওলাদার বলেন,আমার ভাগ্নি তার বাবার বাড়ীতে বেড়াতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী মাহতাব ও তার সহযোগীরা ঘুমন্ত অবস্থায়  ভাগ্নি শাহনাজকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথা,মুখমন্ডল, হাত,দা ও শরীরের বিভিন্ন স্থানে ২৭ টি কোপ দিয়ে ফেলে রাখে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ লুনা বিনতে হক বলেন,ওই নারীর মাথা,মুখমন্ডল, হাত,পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। তার অবস্থা সংঙ্কটজনক হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মাহাতাবকে আটক করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা’য় হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা 

গাংনীর গাঁড়াডোব থেকে যুবক নিখোঁজ 

শহীদ জিয়ার স্বপ্ন “কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে” বাস্তবায়নে কাজ করতে হবে -এড. রবিউল হাসান পলাশ

বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন নৌ-পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন

লালপুরের অবৈধ পুকুর খননের দায়ে ২ লাখ টাকা জরিমানা

আলদাদপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানিজিং কমিটির সভাপতি রিম

দেবহাটায় পারুলিয়ায় পূজা উদযাপন কমিটির সাথে চেয়ারম্যান বাবু’র মতবিনিময় 

ঐতিহাসিক ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

বিয়ের পিড়ীতে বসার পূর্বেই লাশ হতে হল ডালিয়াকে

ময়মনসিংহে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা