বাংলাদেশ সকাল
শুক্রবার , ৩ ফেব্রুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বালিয়াডাঙ্গীর ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২৩ ৯:৪৬ পূর্বাহ্ণ

মাজেদুল ইসলাম হৃদয়, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)॥ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এর অফিসিয়াল মোবাইল নাম্বার কিছু প্রতারক ও অসাধু চক্র ক্লোন করেছেন। বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী অফিসার বিপুল কুমার।

সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ইউএনও বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও আইডিতে এ বিষয়ে একটি সর্তীকরণ পোষ্ট করেছেন বিপুল কুমার।

সেই পোস্টে বলা হয়েছে, উপজেলা নির্বাহী অফিসার, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও এর নাম ও পদবী ব্যবহার করে বিভিন্ন মোবাইল নম্বর হতে ফোন করে ইটভাটা, শীতবস্ত্র ক্রয়ের জন্য বা অন্য দাতব্য কারণ দেখিয়ে বিকাশের মাধ্যমে টাকা চাওয়া হচ্ছে। ইউএনওর পক্ষ থেকে যে কোন সেবা গ্রহণের জন্য কোন প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। এ কার্যালয় হতে যেসব সেবা দেওয়া হয়ে থাকে তা সিটিজেন চার্টারে রয়েছে।

পোস্টে আরও বলা হয়েছে, এ ধরনের প্রতারক ইউএনও এর নাম ও পদবী ব্যবহার করে ইমেইল, এসএমএস, ফোন, চিঠিপত্র কিংবা তাদের ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে কোন ধরনের প্রলোভনের ফাঁদে না জড়ানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি। এছাড়াও কেউ কোন ধরনের সুবিধা বা অর্থ দাবি করলে সাথে সাথে প্রতারকের ফোন নম্বর নিকটস্থ থানায় যোগাযোগের জন্য এবং প্রতারকদের পুলিশে সোপর্দ করার জন্য বলেন।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসা বিপুল কুমার জানান, আমরা এ ধরণের একটি খবর পেয়েছি। তাই আগেই সকলকে সতর্ক করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছি। বিষয়টি ইতিমধ্যে পুলিশকে জানানো হয়েছে। তাই সকলকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক ও সচেতন থাকার জন্য অনুরোধ করেন এবং টাকা চাওয়ার কোন ঘটনা জানতে পারলে তাৎক্ষণিকভাবে তাকে বা থানায় জানানোর জন্যও অনুরোধও করেন ইউএনও বিপুল কুমার।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যে জমির বিরোধ নিয়ে খুন হয় সাইফুল, সেই জমি নিয়ে আবারো মারামারিতে আহত -০২

ভূরুঙ্গামারীতে যুবককে মারধর করে দাড়ি টেনে তোলার অভিযোগ 

দীর্ঘবছর ধরে পোকখালী-ইসলামপুরে নেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র : বিপাকে রোগীরা 

বগুড়া জেলা পরিষদে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

‘সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করুণা নয়, নৈতিক দায়িত্ব’ -অধ্যাপক নার্গিস বেগম

কাশিয়ানীতে নকল পণ্যের কারখানায় যৌথ বাহিনীর অভিযান, বিপুল নকল পরিমাণ প্রসাধনী ও খাদ্যদ্রব্য জব্দ 

বইমেলায় যুক্তরাষ্ট্রে প্রবাসী শিব্বীর আহমেদ’র ৫টি বই

ঝিকরগাছার নাভারণ হাইওয়ে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ পালন

বাগমারার তাহেরপুরে পান বরজে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০লাখ টাকার ক্ষয়ক্ষতি

ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটি গঠন