বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিএনপি’র পকেট কমিটি বাতিলের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৫ ১০:০০ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত অনির্বাচিত, অসাংবিধানিক, পকেট কমিটি বাতিলের দাবীতে শুক্রবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন, সহকারী যুগ্ন সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হালিমউদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক মিয়া জান প্রমুখ।

বক্তারা বলেন, বলরামপুর ইউনিয়ন বিএনপির কমিটি অসাংবিধানিক ভাবে আটোয়ারী উপজেলা বিএনপি গত ০২ জানুয়ারী বিলুপ্ত ঘোষণা করে। তাদের কমিটি বিলুপ্ত করার সাংবিধানিক কোনো বৈধতা নেই। সেকারণে গত ২১ জানুয়ারী উপজেলা বিএনপিকে শোকজ করে পঞ্চগড় জেলা বিএনপি। শোকজ থাকা অবস্থায় আটোয়ারী উপজেলা বিএনপি কীভাবে বলরামপুর ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করে। যেখানে আওয়ামী লীগের সাথে আতাত করে চলা এক ব্যক্তিকে সভাপতি ঘোষণা করে। তিনি বিগত দিনে দলীয় নিয়মনীতির তোয়াক্কা না করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। তাকে কীভাবে সভাপতি করা হয়।

উল্লেখ্য, জেলা বিএনপি উপজেলা বিএনপিকে শোকজ করার পর গত ২৩ জানুয়ারী মোস্তাফিজুর রহমান মোস্তাকে সভাপতি ও আব্দুল বারী বাবুকে সাধারণ সম্পাদক করে সম্মেলন ছাড়াই কমিটি ঘোষণা করে উপজেলা বিএনপি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে নিখোঁজের তিনদিন পর গৃহবধুর লাশ উদ্বার  

ঈশ্বরদী সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

রাণীনগরে দরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

রাণীশংকৈলে সকল ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

দেবহাটায় মাদ্রাসা শিক্ষার্থী বলাৎকার ও নাশকতা মামলায় গ্রেফতার ২

নোয়াখালীর আল রাজি হাসপাতালের ভুল চিকিৎসার শিকার সাংবাদিক পত্নী

কালকিনিতে কমান্ডার হিসেবে মনোনয়নপত্র ক্রয় করলেন আব্দুল মালেক

ঈদগাঁও-ঈদগড় সড়কে যুবক অপহরণ : ৩ লাখ টাকা মুক্তিপণ দাবী 

রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে ইউপি চেয়ারম্যানের অর্থ সহায়তা প্রদান

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন