সুমন মোহাম্মদ, ঢাকা॥ আজ ঢাকা উত্তরা জসীমউদ্দীন থেকে এক বিশাল পদযাত্রার পালন করেন বিএনপি ও বিএনপি অঙ্গ সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন কাফরুল থানা যুবদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম মিলন ও সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাব্বি” এবং সাবেক সাংগঠনিক সম্পাদক, মোঃ শহিদুল ইসলাম শহিদ, বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন সড়কে জড়ো হয়েছিল দলটির নেতাকর্মীরা।
আজ শুক্রবার দুপুর, একটা বাজার আগের থেকে, বিএনপির নেতাকর্মীরা এসে জোর হতে থাকেন” উত্তরা জসীমউদ্দীন সরকে। আড়াইটায় জুম্মার নামাজের পরে বিএনপির এই কর্মসূচি শুরু হয়। হাজার হাজার নেতাকর্মীরা পদযাত্রাস্থলে জড়ো হতে থাকেন। এই সময় এই নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগানের স্লোগানে পদযাত্রা মুখর করে রাখেন। পদযাত্রা জসীমউদ্দীন থেকে শুরু করে উত্তরা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার বিভিন্ন সেক্টর ঘুরে আব্দুল্লাহপুর যেয়ে শেষ হয়।




















