বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিএনপি গণতান্ত্রিক দল, জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত্র সৃষ্টি করেছেন -জহিরুল হক শাহজাদা মিয়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ

 

রতন দে, মাদারীপুর প্রতিনিধি :

বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা কাউন্সিল সদস্য আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়া বলেনছেন- বিএনপি গণতান্ত্রিক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত্র সৃষ্টি করেছেন এবং দেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার সাথে সাথে এদেশে আবাল বৃদ্ধ বনিতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে আমিও একজন বীর মুক্তিযোদ্ধা নয় মাসে আমরা এ দেশ স্বাধীন করেছি। স্বাধীনতার অর্থ এই ছিল সার্বভৌমত্ব রক্ষা করা গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠিত করা খাদ্যকে স্বয়ংসম্পূর্ণ করা, সুচিকিৎসা করা দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে তার ব্যবস্থা করা এটাই ছিল স্বাধীনতার মূল উদ্দেশ্য।

শুক্রবার বিকালে মাদারীপুর জেলার ডাসার উপজেলার ডাসার ইউনিয়ন বিএনপির আয়োজনে সৈয়দ আতাহার আলী একাডেমি এন্ড কলেজ মাঠে নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা,অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি,দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ গণদাবিতে ডাসার ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক জমিতে তিন ফসল ফলিয়েছে , এদেশের শিল্প বিপ্লব ঘটিয়েছে জিয়াউর রহমান, এদেশে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

তিনি আরো বলেন মুক্তিযুদ্ধ যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আর ৫ই আগস্ট ছাত্রজনতা যারা নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি ৫ই আগস্ট আমরা অঘোষিত আয়না ঘর থেকে মুক্তি পেয়েছি। মুক্তি পেয়েছি বলেই আজকে আপনারা স্বাধীনভাবে ইউনিয়ন একাউন্সিলে অংশগ্রহণ করতে পেরেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন সামনে আমাদের কঠিন দিন আসতে পারে অনেক কুচক্রী মহল আমাদের মধ্যে ঢুকে আমাদের দলের ক্ষতি করতে পারে তার থেকে আপনারা সাবধান থাকবেন।নিজেদের মধ্যে সবার ভুল ভ্রান্তি ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহান্দার আলী জাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইয়াসমিন আরা হক, সদস্য শফিকুর রহমান কিরনসহ জেলা বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব: ট্রাম্পের সংবিধানবিরোধী আদেশ স্থগিত করল আদালত

শ্যামনগরে জেন্ডার সংবেদনশীল বাজেট বিষয়ে প্রশিক্ষণ 

পাবনায় ডিবি’র অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০০ বছরে চরমোনাইয়ের বার্ষিক মাহফিল : উদ্বোধন কাল, আখেরি মোনাজাত ২৫ নভেম্বর 

১৯ বছর পায়ে স্প্রিন্টার বহন করে বেড়াচ্ছেন গ্রেনেড হামলায় আহত সিদ্দিক

জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন চূড়ান্তের প্রত্যাশা, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে -প্রধান উপদেষ্টা 

নব-গঠিত দেবহাটা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ইউএনও,ওসিকে ফুলেল শুভেচ্ছা

বরগুনার আমতলীতে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত  

শামসুর রহমান ফাউন্ডেশনর পক্ষ হতে ঈদ উপহার বিতরণ 

সাতক্ষীরার মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে শাহজাহান মাস্টারের ভূমিকা