বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিএনপি নেতার বিরুদ্ধে সনাতনী ধর্মালম্বী পরিবারের বাড়ি দখল ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক :

যশোর অভয়নগর উপজেলার একটি হিন্দু পরিবারের জমিসহ বাড়ি দখল ও পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই পরিবারের দাবি স্থানীয় বিএনপি নেতার দুই ছেলে গত ১৭ ফেব্রুয়ারি তাদের জমি দখল করে। এ নিয়ে প্রশাসনের দারস্থ হয়ে কোন প্রতিকার পাননি বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাব যশোরের এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন অভয়নগরের নোয়াপাড়া পৌরসভার প্রফেসার পাড়া মহিলা কলেজ রোড এলাকার বাসিন্দা পরিমল কান্তি কর্মকার ও তার ছেলে পিয়াস কর্মকার ও স্ত্রী বিউটি কর্মকার।

২০১৭ সাল থেকে নির্যাতনের শিকার হয়ে বসতভিটা ছাড়া হয়ে গত সাত বছর যশোর শহরে ভাড়া বাসায় বসবাস করছেন পরিবারটি।

সংবাদ সম্মেলনে পিয়াস কর্মকার বলেন, বিএনপি নেতা এফএম আলাউদ্দিন আমাদের নিকটতম প্রতিবেশী। তিনি ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। উনি ও তার পরিবার ক্ষমতা প্রয়োগ করে আমাদের পরিবারের উপর নানাভাবে শারীরিক লাঞ্ছনা, হেয় প্রতিপন্ন করা ও অর্থনৈতিক ক্ষতি সাধন করে আসছিলেন। তাদের অত্যাচারে আমাদের সেখানে বসবাস করা দুঃসাধ্য হয়ে উঠেছিল। সর্বশেষ ২০১৬ সালে বিএনপি নেতা এফএম আলাউদ্দিনের ছোট ছেলে এফএম রাব্বি ও তার গুন্ডাবাহিনী আমাদের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।

তিনি জানান, বিএনপি নেতা এফএম আলাউদ্দিনের দুই ছেলে এফএম রাজু আহমেদ ও এফএম রাব্বি এলাকায় ক্যাডার ভিত্তিক সন্ত্রাস ও ত্রাস কায়েম করেছে। তারা বর্তমানে ৬ নম্বর ওয়ার্ডের ছাত্রদল নেতা ও মূর্তিমান আতঙ্ক। এই হামলার পরিপেক্ষিতে আমার ২০১৭ সালে মা বিউটি কর্মকার বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করতে বাধ্য হন, যে মামলাটি এখনো চলমান আছে। এরপর থেকে আমরা প্রাণভয়ে নিজ বসতভিটা ছাড়া হয়ে রয়েছি।

ভুক্তভোগী পরিমল কর্মকার ও পিয়াস কর্মকার আরও বলেন, আমার পরিবার মামলা করায় আলাউদ্দিন পরিবার ক্রোধান্বিত হযে আমাদের পরিবারের উপর নানাবিধ হুমকি ধামকি- এমনকি প্রাণনাশের হুমকি দিতে থাকেন। ২০১৭ সাল থেকে যশোর শহরে বসবাস শুরু করার পর থেকেআমাদের অভয়নগরের বাড়িটি তাড়া দেওয়া ছিল।

সর্বশেষ ২০২৫ সালের ১৭ই ফেব্রুয়ারি আমার পিতা পরিমল কান্তি জানতে পারেন যে এফএম আলাউদ্দিনের দুই ছেলে, তার পিতা বিএনপি নেতা এফ এম আলাউদ্দিনে ও তার চাচা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এফএম গিয়াস উদ্দিনের ক্ষমতা প্রয়োগ করে আমাদের বসতবাড়িটি দখল করে নেয় ও সেখানে ভালা লাগিয়ে রেখেছে। আমার বাবা তাৎক্ষণিক বাড়িতে গিয়ে দেখতে পান যে বাড়িতে তালা দেওয়া আছে এবং আমাদের বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আলাউদ্দিনের দুই ছেলে এফএম রাজু আহমেদ ও এফএম রাব্বি ও তাদের গুন্ডাবাহিনী আমাদের বাসায় প্রবেশ করে এবং আমার বাবা পরিমল কান্তি কর্মকারের উপর হামলা করে ও তাকে নির্মমভাবে ইট দিয়ে পিটিয়ে জখম করে। এরপর তাকে টেনে হিচড়ে তাদের বাসার একটি কক্ষে আটকে রাখে ও দফায় দফায় পিটিয়ে পাশবিক নির্যাতন চালায় ও হত্যা চেষ্টা করে এবং নগদ দশ লাখ টাকা চাঁদা দাবি করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্ভোধন 

জগন্নাথপুরে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৪ 

রাজনীতিতে বেগম খালেদা জিয়া কোন নির্বাচনে পরাজিত হন নি -বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে ঈশ্বরদীতে মানববন্ধন

ঈশ্বরদীতে নিজ বাড়িতে গোপন বৈঠক’র সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

ধামইরহাটে ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান ধামইরহাট আইডিয়াল মাদরাসার সুধী সমাবেশ ও বার্ষিক ফলাফল প্রকাশ 

দেবহাটায় সাসের বাস্তবায়নে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন

শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তুলতে পুলিশ বদ্ধপরিকর: এসপি জসিম উদ্দিন 

কাশিয়ানীতে গন অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরায় মডেল কবরস্থান নির্মাণে পরামর্শক সভা