বাংলাদেশ সকাল
রবিবার , ৭ জুলাই ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিপদসীমার ৫১সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দুধকুমার নদের পানি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৭, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ

 

আবু-সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরের জেলা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার প্রধান নদী দুধকুমারের পানি বিপৎসীমার ৫১ সে.মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে নদী অববাহিকার চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় সহস্রাধিক পরিবার। রাস্তা ঘাট তলিয়ে যোগাযোগ ব‍্যবস্থা ভেঙে পড়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর বন্যা পুর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, রবিবার (৭ জুলাই) সকাল ৯টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে এসব নদীর তীরবর্তী নিচু অঞ্চল প্লাবিত হয়েছে। চরাঞ্চলে পানি ওঠার ফলে পানি বন্দি হয়ে পড়েছে এসব চরাঞ্চলের বাসিন্দারা। এছাড়াও এসব এলাকার অন্তত ১০টি প্রাথমিক বিদ‍্যালয়ে বন‍্যার পানি ঢুকে পড়েছে।

দুধকুমার নদীর অববাহিকার তিলাই ইউনিয়নের ২,৩,৪ ও ৫ নং ওয়ার্ডের দক্ষিণ তিলাই ও দক্ষিণছাট গোপালপুর গ্রামের তিন শতাধিক বাড়ি ঘরে পানি ঢুকেছে। ৪ নং ওয়ার্ডের রাস্তাটি ভেঙে যোগাযোগ ব‍্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাইকেরছড়া ইউনিয়নের ছিটপাইকের ছড়া ও পাইক ডাঙ্গা, সোনাহাট ইউনিয়নের চরবলদিয়া, চর শতিপুরি, চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর ও আন্ধারিঝাড় ইউনিয়নের চর বাড়ুইটারী, চরধাউরারখুটিসহ বেশকিছু চরাঞ্চল তলিয়ে গেছে।

দুধকুমার নদী পাড়ের বাসিন্দা হাসেম, কালাম, আশিক, মান্নান, রোকশানা জানান, বাড়িতে পানি ওঠেছে, গবাদি পশু, হাঁস-মুরগী নিয়ে বিপদে আছি।

চর ভূরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মানিক মিয়া জানান, আমার ইউনিয়নের ৬টি ওয়ার্ডের প্রায় ৮ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, জেলা প্রশাসন থেকে বন‍্যার জরুরী ত্রাণ সহায়তা হিসাবে নগদ ১ লক্ষ টাকা ও ১৩ মে.টন চাল বরাদ্দ পাওয়া গেছে। গতকাল শনিবার চারটি ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যানগণকে ক্ষতিগ্রস্তদের তালিকা দিতে বলা হয়েছে।আজ রবিবার আবারও ত্রান বিতরণ করা হবে।বন‍্যা মোকাবেলায় উপজেলা প্রশাসনের পূর্ণ প্রস্তুতি রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে নকল প্রসাধনী বিক্রির অপরাধে জরিমানা

পিএসসি’র গাড়িচালক আবেদ আলী এলাকায় শিল্পপতির পরিচয় দিতেন, করতে চেয়েছিলেন উপজেলা চেয়ারম্যান নির্বাচন

রাণীশংকৈলে শেখ হাসিনা’র গৃহিনী ফার্মের শুভ উদ্বোধন 

চন্দনাইশে বিট পুলিশিং সভা ও বাজার মনিটরিংয়ে  এএসপি কামরুল ইসলাম ও ওসি আনোয়ার হোসেন 

যশোরের কেশবপুরে পিটিএফের প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত

আমাকে অপরাধী সাজানোর চেষ্টা চলছে: সাংবাদিক জুবাইর

সুনামগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযান ভারতীয় চিনি এবং কয়লা আটক

জসিম সভাপতি ও হোসাইনকে সাধারণ সম্পাদক করে আমতলী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন 

ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকের পক্ষে শাজাহানপুর থানা বিএনপির লিফলেট বিতরণ 

মীর মোশাররফ হোসেন সেতুতে সাংবাদিক লাঞ্চিত, বিএমএসএস’র নিন্দা