বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিপুল ভেজাল মসলা জব্দসহ আটক ৪ কারবারি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৩, ২০২৩ ৮:৪৪ অপরাহ্ণ

মোহাম্মদ মাসুদ॥ র‌্যাব-০৭,ফেনীর অভিযানে রাসায়নিক রঙ দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল মসলা বাজারজাত করার অপরাধে ফেনী হতে বিপুল পরিমাণ ভেজাল মসলা জব্দসহ ৪জন ভেজাল মসলা ব্যবসায়ী আটক।

২১ মার্চ বিকাল ৫টায় অভিযানে আসামী ১। টুটুল সাহা (৫৫), ২। জোসনা আক্তার (৪৮),৩। রহিমা বেগম (৪০), এবং ৪। বিউটি খাতুন (৩৮) কে আটক করে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদে ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মেসার্স তন্ময় ট্রেডার্স এবং জনৈক জহির উদ্দিন ভূঁইয়ার মশলার মিলের ভিতর ভেজাল মশলা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ ও প্রস্তুত করছে। উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দল আসামীদের আটক করে। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদসহ উক্ত মশলা মিল ঘরের ভিতর তল্লাশী করে ৮টি প্লাস্টিকের বস্তায় মোট ৪৪০কেজি ভেজাল রং মিশ্রিত হলুদ-মরিচের গুড়া ও ০৭টি প্লাস্টিকের বস্তায় ১২০কেজি রং জব্দসহ আসামীদেরকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ অসৎ উপায় অবলম্বন করে হলুদ, মরিচের গুঁড়ার সাথে, রং ও বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশ্রন করে ভেজাল মশলা তৈরী করে এবং এই সব ভেজাল মশলা ফেনী জেলার বিভিন্ন বাজার ছাড়াও, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাইকারদের মাধ্যমে বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় ৮৩টি পূজা মন্দিরে জিআর চাল ও এমপি’র আর্থিক অনুদান প্রদান

কাপাসিয়ায় জন্ম নিবন্ধনের অভাবে কয়েকশত শিক্ষার্থীর ভর্তি অনিশ্চিত; ভোগান্তি চরমে

ঈদগড়ে গহীন পাহাড়ে অস্ত্র তৈরীর কারখানা : কারিগরসহ আটক ৪ 

দেবহাটায় টানা বৃষ্টিতে সড়ক ও গ্ৰামে জলাবদ্ধতা; দুর্ভোগে নিম্ম আয়ের মানুষ

সাতক্ষীরায় দেবহাটায় উপজেলা আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

ঈদগাঁওতে গজে উঠেছে অটো রিকসা ও টমটমের গ্যারেজ : অভিযান নেই 

বেনাপোলে ভারতীয় মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন ফেসবুকে; প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ 

গুরুদাসপুর প্রশাসনের হস্তক্ষেপে খাল কাটা পুনরায় চালু 

বড়দল উচ্চ বিদ্যালয় এর সভাপতি হাজী এম ইউনুছ আলী

সরকারি চাকরিতে কোটা প্রসঙ্গে আপিল বিভাগের রায়কে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য আ.লীগ কার্ডিফ ওয়েলস শাখা