বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বীর মুক্তিযোদ্ধাদের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি – না’গঞ্জ ডিসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৫, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পরিষদের উদ্যোগে জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মুক্তিযোদ্ধাদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলা সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মুহাম্মদ আলী বলেন, আমাদের মাঝে কোনো বিভেদ নেই। এবার ১৪০ জন মুক্তিযোদ্ধাকে আর্থিক অনুদান দেয়া হয়েছে।

আমরা আশা করবো আগামীতে এই সংখ্যা যেন ১৪০ থেকে ২৪০ করা হয়। আর আমাদের কোনো সমস্যা নেই। যে কোনো সমস্যায় আপনারা জেলা প্রশাসকের কাছে আসবেন। উনি অনেক আন্তরিক।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম বলেন, আমাদের চেতনার সাথে মুক্তিযোদ্ধারা জড়িত। মুক্তিযোদ্ধাদের অবদান আমরা অস্বীকার করতে পারবো না। আপনারা মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে থাকবেন আপনাদের চেতনায় উজ্জ্বীবিত হয়ে আমরা দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবো। আজ ১৪০ জন মুক্তিযোদ্ধার মাঝে ১০ হাজার টাকা চেক প্রদান করা হয়েছে।

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য বলেন, আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমরা আপনাদের কাছে ঋণী। আপনারা আমাদের দেশ দিয়েছেন। আমরা চেষ্টা করছি আপনারা যে দেশের জন্য জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা যে অনুষ্ঠান করছি সেটা আপনাদের প্রতি শুধুমাত্র কৃতজ্ঞতা ও শ্রদ্ধাবোধ।

আপনাদের সাথে বসে কথা বলার সুযোগ হলো এটা আমার সৌভাগ্য। আমরা চাই আপনারা আমাদের মাঝে অনেকদিন বেঁচে থাকেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব পর্যটন দিবসকে ঘিরে পর্যটকের সমাগম ঘটবে সমুদ্র নগরী কক্সবাজারে 

বাউফলে সাংবাদিক এম জাফরান হারুন’র গাড়ি পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

গুরুদাসপুরে পুকুর খনন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে – সিদ্দিকুর রহমান পাটোয়ারী

জলবায়ু ঝুঁকিপূর্ণ দুস্থ পরিবারে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক ও ফিল্টার বিতরণ

গাজীপুরে বিভিন্ন স্থানে শ্রমিক বিক্ষোভ, দাবি আদায়ে মহাসড়ক অবরোধ 

হামলাকারীদের গ্রেফতার করতে চসাসের ২৪ ঘন্টার আল্টিমেটাম

ডুমুরিয়ার টিপনায় অনুষ্ঠিত হল কৃষক মাঠ দিবস !

শিকলবাহা ৭নং ওয়ার্ড আ’লীগের কমিটি গঠিত 

প্রেমিকার মৃত্যুর শোক সইতে না পেরে প্রেমিকের আত্মহত্যা 

সাংবাদিক হত্যার বিচারের দাবিতে পাবনায় বিএমএসএস’র মানববন্ধন