বাংলাদেশ সকাল
সোমবার , ৪ ডিসেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জলবায়ু ঝুঁকিপূর্ণ দুস্থ পরিবারে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক ও ফিল্টার বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৩ ৮:৫৫ অপরাহ্ণ

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা): জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকি দিন দিন বাড়ছে। আর এই ঝুঁকি অন্য অঞ্চলের চেয়ে উপকূলে বেশি। জলবায়ু পরিবর্তনের ফলে বেশি প্রভাব পড়েছে কৃষি, স্বাস্থ্য ও পানি সহ বিভিন্ন ক্ষেত্রে। এখানে ভূ-গর্ভস্থ্য পানি লবণাক্ত হওয়ায় এবং পুকুরের পানি দূষিত হওয়ায় পানির সংকট কাটিয়ে ওঠা দূরহ। পানি সংকট সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো চেস্টা অব্যহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সিসিডিবির স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্প বৃষ্টির পানি সংরক্ষণে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নের ৬০ টি দুস্থ পরিবারে ১ টি করে দেড় হাজার লিটারের পানির ট্যাংক ও ফিল্টার বিতরণ করা হয়।

আজ ৪ ডিসেম্বর সকাল সাড়ে এগারোটায় ৭১ নং বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক ও ফিল্টার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, সভাপতিত্ব করেন উক্ত প্রকল্পের প্রজেক্ট ম্যনেজার এস এম মনোয়ার হোসেন, আরও উপস্থিত ছিলেন উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হালিম, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোকিন্দ পাইক, ৮ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম, ৯ নং ওয়ার্ড এর ইউপি সদস্য স্বপন বিশ্বাস, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড এর ইউপি সদস্য ফাতেমা বেগম, গাবুরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য জি এম ইমাম হাসান, প্রকল্পের সুপারভাইজার এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হাসেম মিয়া, প্রকল্পের ফিল্ড অর্গানাইজারগণ প্রমূখ।

প্রধান অতিথি বলেন, “উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট চিরদিনের। এই সংকট নিরসনে সিসিডিবি বৃষ্টির পানি সংরক্ষণে যে পানির ট্যাংক ও ফিল্টার বিতরণ করছে তা খুবই গুরুত্বপূর্ন। এ ধরনের কাজ অব্যহত রাখার জন্য অনুরোধ করছি। সিসিডিবি এই ইউনিয়নে নতুন নয়। তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা রয়েছে। মানুষের পাশে থেকে এধরনের সহযোগিতা করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।”

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় তুরস্ক দূতাবাসে পৌঁছে গেল ফারাজ করিম চৌধুরীর প্রেরিত পণ্যসামগ্রী

শৈলকুপায় মদ্যপানে একজনের মৃত্যু

কোটচাঁদপুরে ডিবি পুলিশের হাতে মাদক ব্যাবসায়ী আটক

চাকুরী দেবার আশ্বাস দিয়ে বিশ লক্ষ টাকা হাতিয়ে নিলেন কারারক্ষী শামীম

নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই : স্বরাষ্ট্র মন্ত্রী

ইউপি চেয়ারম্যান-মেম্বাররা আ.লীগের বড় দোসর, এদের প্রত্যাহার করুন : রিজভী

বেইলী রোড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে নিহত আ.লীগ নেতা এড. আতাউর রহমান শামীম সহ নিহতদের স্মরণে রবিবার জাতীয় প্রেসক্লাবে স্মরণ সভা

ফেনসিডিল সহ আটক রামগড় থানার পুলিশ কনস্টেবল

বদলগাছী মডেল প্রেসক্লাব ও প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক তালবৃক্ষ রোপণ কর্মসুচি

জুলাই গণঅভ্যুত্থানের বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে ইশা.আন্দোলনের সেক্রেটারি নিহত