বাংলাদেশ সকাল
সোমবার , ৩০ অক্টোবর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুন নেসা তালুকদারের মরদেহে বাগমারা উপজেলা আ.লীগের শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৩ ৭:৩৬ অপরাহ্ণ

বাগমারা প্রতিনিধি : সাবেক সংসদ সদস্য এবং সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার বাদ জোহর টিকাপাড়া ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে মরহুমাকে হেতেমখাঁ কবরস্থানে দাফন করা হয়। এরআগে টিকাপাড়া ঈদগাহ মাঠে জানাযা নামাজের পূর্বে মরহুম অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদারকে গার্ড অব অর্নার প্রদান করা হয়।জানাযা নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এছাড়াও, জানাযার নামাজে অংশগ্রহণ করেন বাগমারা উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী। জানাযার নামাজের পূর্বে মরহুমা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদারের মরদেহে ইঞ্জিঃ এনামুল হক এমপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বাগমারা উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী। এ সময় রাসিক মেয়র লিটন সহ রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে মরহুমার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, বাগমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সহ-সভাপতি মতিউর রহমান টুকু, বাগমারা উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, যুবলীগ নেতা শামীম মীর, হাবিবুর রহমান মটরসহ আরও অনেকে।

জানাযা নামাজে মরহুমার পরিবারের সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে ৩১৫ চরমপন্থির আত্মসমর্পন

সীতাকুণ্ডে নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার জব্দ

বইয়ের প্রতিটি হরফে মিশে আছে আমার ভেতরে থাকা ব্যথা- হাহাকার- দহন : শরিফুল ইসলাম রিয়াদ 

ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় আসামীর যাবজ্জীবন কারাদন্ড

বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমতলীতে র‌্যালি ও আলাচনা সভা 

ডাসার উপজেলার গোপালপুরে দুঃস্তদের মাঝে কম্বল বিতরন

শেরপুরের চাঞ্চল্যকর কৃষক হত্যা ও বাবা-ছেলে নিহতের ঘটনায় ৪ আসামি গ্রেফতার

দন্ডপ্রাপ্ত হয়েও বহাল তবিয়তে আমতলীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা

মাদকের বদৌলতে বিলাসী জীবন মুক্তা ও সোহাগ দম্পতির

নিসচা’ ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে রোড ক্যাম্পেইন