বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বৃটেনের কার্ডিফে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্দ্যোগে ঈদ পূনর্মিলনী 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১১, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ: বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিউনিটির উন্নয়নে ও মানবতার কল্যাণে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে।

বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে প্রধান অতিথি হিসেবে কার্ডিফ কাউন্টি কাউন্সিল লিডার কাউন্সিলার হিউ টমাস, ও বিশেষ অতিথি হিসেবে কাউন্সিলার নিল ম্যাকিভয়, কাউন্সিলার দিলওয়ার আলী সহ কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে গত ৮ই জুলাই বেলা ২ ঘটিকায় কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে ঈদ-উল আজহার পরবর্তী এক ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বাপসনিউজকে এসংবাদ দিয়েছেন আতিকুল ইসলাম ।

বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারপার্সন কমিউনিটি লিডার আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কমিউনিটি সংগঠক আসকর আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গ্ৰেটার সিলেট কমিউনিটি ইউকে এর কনভেনার কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মকিস মনসুর, কার্ডিফ বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান কাপ্তান মিয়া, আনজুমানে আল্-ইসলাহ্ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমেদ, রিভারসাইড জালালিয়া মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির, সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান সিরাজ আলী, কার্ডিফ শাহ্জালাল মসজিদের সাবেক চেয়ারম্যান শাহ্ আলী আকবর, কার্ডিফ শাহজালাল মসজিদের সাবেক ইমাম ক্বারী শাহ্ মোহাম্মদ তসলিম, কার্ডিফ শাহ্জালাল বাংলা স্কুলের সাবেক সেক্রেটারি গোলাম মর্তুজা, ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমাস এর সেক্রেটারি ইমতিয়াজ জাকি,গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের ধম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, গ্ৰেটার সিলেট কমিউনিটি ইউ কে এর সাউথ ওয়েলস রিজিওন এর কনভেনার মুজিবুর রহমান মুজিব, কার্ডিফ শাহজালাল মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুহিম মুমিন মিয়া, সেক্রেটারি দেওয়ান টুটুল চৌধুরী, ট্রেজারার খায়রুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট শাহ্ গোলাম কিবরিয়া, আসরাফ চৌধুরী, আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের সেক্রেটারি আনসার মিয়া, হাফিজ হাবিবুর রহমান, তৈমুছ আলী, সাচ্চু জামাদার,কামরুল ইসলাম বাবু,আব্দুল মমিন, মতিউর রহমান, নজির উদ্দিন, মাহমুদ হোসেইন,শফিক মিয়া, আলহাজ্ব আহাদ মিয়া, আলহাজ্ব ছালিক মিয়া,মোহাম্মদ বদরুল হক মনসুর, আজমল আলী, রমজান মিয়া, সুন্দর মিয়া,শহিদুল ইসলাম, মোহাম্মদ ফয়ছল মনসুর, ময়না মিয়া, হাজী আব্দুল হামিদ, জিলু মিয়া, বিলাত মিয়া, ইকবাল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমগ্র মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা ফারুক আহমেদ, বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে আগামী ৫ ই আগষ্ট সোমবার সামুদ্রভ্রমণের জন্য টেনবী বিচে কোচ বহরে বনভোজনে সবাইকে নাম তালিকাভুক্ত করার জন্য আহবান জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পারমানবিক বিদ্যুত কেন্দ্রে ১ম ইউনিটে ডামি ফুয়েল লোড সম্পন্ন

আগস্টের প্রথম প্রহরে রাজশাহী জেলা ছাত্রলীগের মোমবাতি প্রজ্জলন 

সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

যেকোনো মূল্যে নির্বাচন শান্তিপূর্ণ নিরপেক্ষ হবে; যশোরে প্রধান নির্বাচন কমিশনার 

যশোরের দড়াটানা ভৈরব নদের পাড়ে পানি উন্নয়ন বোর্ড নির্মিত পার্কের উদ্বোধন

যশোরে শীতবস্ত্র বিতরণ

বড়াইগ্রামে কনকনে শীতে পানিতে ফেলে গৃহবধূ নির্যাতন 

এসবিএসকেএস এর পথচলার ৫০বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচী: আ.লীগ কার্যালয় ভাংচুর, এমপি’র বাড়িতে আগুনসহ নিহত ১

সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে একই পরিবারের ৪ জনের বাড়ি ডাসার উপজেলায়