এনামুল হক ছোটন : নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ এই প্রতিপাদ্য নিয়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ময়মনসিংহে অবস্থিত মহিলা বিষয়ক অধিদপ্তর, বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগ বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
০৮ মার্চ সকালে দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক মো: মাহবুবুর রশিদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট এন্ড এগ্রিবিজনেসমেন্ট এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এর পরিচালক প্রফেসর ড. ইসমত আরা বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিজাইন ল্যাব আর্কিটেক্টস এর পরিচালক ও স্থপতি নাজনীন সুলতানা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন হোস্টেল মেট্রন মোছা: মঞ্জুয়ারা খাতুন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ ।




















