বাংলাদেশ সকাল
বুধবার , ২ অক্টোবর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেনাপোলের শীর্ষ চোরাকারবারী বাদশার গ্রেফতার নিয়ে তোলপাড় 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৪ ১১:৩১ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন : যশোরের বেনাপোল সীমান্তের গডফাদার বহু মামলার আসামি চোরাকারবারী, মাদক সম্রাট, বহুল আলোচিত বাদশা মল্লিককে অবশেষে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার সন্ধ্যায় তাকে সীমান্ত এলাকা থেকে আইন-শৃঙ্খলা বাহিনী আটক করে। তবে স্থানীয়রা কেউ কেউ বলছেন বিজিবি আবার কেউ কেউ বলছেন ‍র‍্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে গেছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানিয়েছেন পুলিশ তাকে আটক করেনি। তবে অন্য কোন বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে গেছে বলে শুনেছি, তবে এখনো নিশ্চিত করে বলতে পারছি না ।

এদিকে বাদশা মল্লিক কে আটকের খবরে বেনাপোল এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দারা আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যদের কাছে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে তার আটকের খবরের বিষয় নিশ্চিত হতে। সম্প্রতি বাদশা মল্লিকের বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়। যা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দৃষ্টি গোচর হয়।

মাদক সম্রাট বাদশা সোনা-অস্ত্র-ফেন্সিডিল-গাঁজা-হুন্ডি, মানব পাচার ও মাদকের ব্যবসা করে হয়ে যায় আন্তঃদেশীয় মাদক পাচারকারীদের সর্দার। যার নামে দেশের বিভিন্ন থানায় রয়েছে অস্ত্র ও মাদকসহ বিশেষ ক্ষমতা আইনের অসংখ্য মামলা। তারপরও থেমে নেই বেপরোয়া বাদশা। সম্পতি তার সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে আওয়ামী লীগের বড় বড় নেতাদের সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে বিপুল পরিমাণ অর্থ লুটে নেওয়া।

সর্বশেষ - এক্সক্লুসিভ