বাংলাদেশ সকাল
বুধবার , ১৩ নভেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেনাপোলে কলেজ ছাত্রী অপহরনসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৪ ৯:২৬ অপরাহ্ণ

 

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে বিশেষ এক অভিযানে কলেজ ছাত্রী অপহরণ, ইজিবাইক বিক্রির প্রতারণা ও সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী সহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, বেনাপোল কাগজপুকুর গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে হৃদয় হোসেন বাবু একই গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে বিল্লাল হোসেন হৃদয়, খুলনার বাকা ভবানীপুর গ্রামের মহাদেব ঘোষ এর ছেলে অলোক কুমার ঘোষ, বেনাপোল পোড়াবাড়ি গ্রামের মোহর আলীর ছেলে মো. মোক্তার হোসেন।

পুলিশ জানায়, গত ১০ নভেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন শিবনাথপুর গ্রামস্থ কলেজ পড়ুয়া সানিয়া আফরিন (১৬) কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। শিবনাথপুর হতে কদমতলাগামী সড়কে পৌঁছালে আসামী হৃদয় হোসেন বাবু (২১) ও বিল্লাল হোসেন হৃদয় (৩৭) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন পরস্পর যোগসাজসে মেয়েটিকে অপহরণ করে। পরে মেয়ের বাবা মো. আমিরুল ইসলাম বাদী হয়ে বেনাপোল পোর্টথানায় একটি অপহরন মামলা দায়ের করেন। মামলার সূত্রধরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পার্শ্ববর্তী ঝিকরগাছা থানাধীন এলাকা হতে অপহৃত সানিয়া আফরিন কে উদ্ধার ও আসামী হৃদয় হোসেন বাবু এবং বিল্লাল হোসেন হৃদয়কে গ্রেফতার করা হয়।

অপরদিকে বেনাপোল কাস্টম হাউজের সম্মুখস্ত ঘরোয়া হোটেলের ভিতরে ৪টি ইজিবাইক বিক্রয়ের নামে প্রতারনামূলক ৩.৫০,০০০/-তিন লাখ পঞ্চাশ হাজার টাকা) আত্মসাতের ঘটনায় যশোরের ঘুরুলিয়া উত্তরপাড়ার আব্দুল করিমের ছেলে মোঃ জামাল উদ্দিন (৪২) ও খুলনার বাকা ভবানীপুর এলাকার মহাদেব ঘোষের ছেলে অলোক কুমার ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এসময় ছোটআঁচড়া মোড় থেকে আসামী জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে ৭বছরের জিআর সাজাপ্রাপ্ত পরোয়ানা ভূক্ত আসামী মো. মোক্তার হোসেন কে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে তাদেরকে যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাকৃবিতে কৃষিবিদ দিবস ২০২৩ পালিত

ঈআউবি স্কুল শিক্ষার্থীদের উপর হামলা

নেশার টাকা জোগাতে চট্টগ্রাম নগরীতে দিন দিন বাড়ছে রিকশা চোর

যুবলীগ নেতার বউ নিয়ে উধাও ছাত্রলীগ নেতা

নরসিংদীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড 

রাণীনগর-আত্রাইয়ের ৫৩টি মাদ্রাসা প্রতিষ্ঠানে চাল বিতরণ

ডুমুরিয়ায় ইঞ্জিন চালিত ভ্যান থেকে ছিটকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু 

ফৌজি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বিশ্ব সমাজের কাছে তুলে ধরতে হবে- বাফেলো সিটিতে বিএনপির নেতৃবৃন্দ 

রাতে নীলাদ্রি লেকে’র পাড়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ

রাণীশংকৈলে এক এসআইসহ ৬ পুলিশ সদস্য হঠাৎ প্রত্যাহার; নেপথ্যে টাকার বিনিময়ে আটক জুয়াড়ুদের ছেড়ে দেওয়ার অভিযোগ