বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেনাপোলে ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তাকে ছেড়ে দিল দুদক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৭, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তারকে ঘুসের ২ লাখ ৭৬ হাজার টাকাসহ আটকের পর অনৈতিক সুবিধা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে দূনীতি দমন কমিশন দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুদকের গাড়ি প্রায় আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা।

সোমবার রাত ৯ টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ ঘটনা ঘটে। এর আগে বিকাল ৩ টার দিকে কাস্টমস কর্মকর্তা ও তার সহযোগী এনজিও সদস্যকে ঘুসের টাকা সহ আটক করে দুদক।

এদিকে আটকের পর টানা ৫ ঘন্টা কাস্টমস কমিশনারের কক্ষে গোপন বৈঠকের পর সাংবাদিকদের তথ্য না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে দুদক সদস্যরা। এসময় সাংবাদিকদের জেরার মুখে দুদক কর্মকর্তারা জানান, কাস্টমস কর্মকর্তার ঘুষ বানিজ্যের খবরে দুদকের একটি দল কাস্টমসে অভিযান চালিয়ে কাস্টমসের রাজস্ব ও তার সহযোগীকে ঘুষের টাকা সহ ধরা হয়। রাজস্ব কর্মকর্তা স্বিকার করেছেন এনজিও সদস্যের কাছে পাওয়া ঘুষের টাকা তিনি রেখেছেন। তবে এনজিও সদস্যকে আটক করা হয়েছে৷ অপরাধ স্বীকার করলে কাছে না পাওয়ায় রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তারকে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে অপরাধ স্বিকার করার পরও রাজস্ব কর্মকর্তাকে ছেড়ে দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুসে ওঠেন সাধারন ব্যবসায়ীরা। এক পর্যায়ে দুদক কর্মকর্তারা চলে যাবার সময় তাদের গাড়ি অবরুদ্ধ করে রাখে জনতা। পরে পুলিশের মধ্যস্ততায় আধা ঘন্টা পর জনতা গাড়ি ছেড়ে দেয়।।

কাস্টমস কর্মকর্তা অপরাধ স্বিকার করার পরও তাকে ছেড়ে দেওয়া দুদকের প্রতি মানুষের সম্মান ও বিশ্বাস নষ্ট হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

খুলনার কয়রায় সুন্দরবনে প্রবেশ করার অপরাধে আটক ১৪ জেলে

বুককর্ণার ও মটরসাইকেল শেড উদ্বোধনে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞ

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা শ্রমিকের মৃত্যু

নাটোরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে বিশেষ সভা

বইয়ের প্রতিটি হরফে মিশে আছে আমার ভেতরে থাকা ব্যথা- হাহাকার- দহন : শরিফুল ইসলাম রিয়াদ 

ডিমলায় হানদার মুক্ত দিবস পালিত

নারায়ণগঞ্জ মেট্রোরেলের আওতায় আসছে: যানজট নিরসনে নতুন আশা

হাবিবুর রহমান বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী পালন

রামগড়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা 

ডুমুরিয়ায়  রুগ্ন গরু জবাই করে মাংস বিক্রয়কালে ভ্রাম্যমান আদালতে ৩ জনের কারাদন্ড