বাংলাদেশ সকাল
শনিবার , ২৫ নভেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেনাপোলে বাস চাপায় প্রান গেল কিশোরের 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৩ ৭:০৩ অপরাহ্ণ

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা (যশোর) : যশোরের বেনাপোলে রাস্তা পারাপারের সময় রাজ ইসলাম (১১) নামে এক কিশোর বাসচাপায় নিহত হয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কাগজপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজ ইসলাম বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মনিরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টা দিকে রাজ ইসলাম সড়ক পার হচ্ছিলো।এ সময় শিবচর থেকে ছেড়ে আসা বেনাপোল গামী শিবচর স্টার ডিলাক্স পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘাতক বাসটিকে জব্দ করে।

বাসের অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের দাবি।এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়কে ট্রাক আড়াআড়ি করে বেনাপোল টু যশোর মহাসড়কের গাড়ী চলাচল বন্ধ করে দেয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়া বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বেনাপোল পোর্ট থানায় নিয়ে যাওয়া হয়। ড্রাইভার আটকসহ ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ বিষষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোর শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে ৩ জন কোরআনের হাফেজ হলেন

শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্র : যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭, ১৭ ও ২৬ মার্চ পালনে আলোচনা  

চিরিরবন্দর খানসামা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, বিরোধের জেরে হামলার ঘটনায় মামলা 

যশোরে নানা আয়োজনে সাংবাদিক শামছুর রহমান কেবলের ২৪’তম মৃত্যুবার্ষিকী পালিত 

বর্ণাঢ্য আয়োজনে বিএডিভি’র বাংলা বর্ষবরণ; ২ বিশিষ্ট জনকে সংবর্ধনা

শেরপুরে “গ্রীন ভয়েজ” এর বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত

বদলগাছীতে শৈত প্রবাহের কারনে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

প্রবাসীদের কল্যাণে কাজ করছে সরকার : ঈদগাঁওতে যুগ্ম সচিব

রাণীশংকৈলে প্রাথমিক শিক্ষক সমিতির ৩ বছরের নবাগত কমিটি গঠন

স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন স্বামী