বাংলাদেশ সকাল
বুধবার , ২৯ মে ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেনাপোল কাস্টমস কর্মকর্তা এসি নুরের অবাধ ঘুষ বাণিজ্য

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৯, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজে কর্মরত সহকারী কমিশনার আবু সালেহ আব্দুন নুর অবাধ ঘুষ বাণিজ্যে মেতেছেন। আর তার এই ঘুষ বাণিজ্যের অর্থ সংগ্রহ করে এনজিও শাহরিয়ার।

বিভিন্ন তথ্য সুত্রে জানা যায় সহকারী কমিশনার আবু সালেহ আব্দুন নুর নতুন চাকুরী নিয়ে বেনাপোল কাস্টমসে যোগদান করেছেন। নতুন চাকুরীতে এসেই তিনি মেতে উঠেছেন অবাধ ঘুষ বাণিজ্যে। একাধিক সিএন্ডএফ ব্যবসায়ি এবং কর্মচারীরা বলেন এই এসি নুর ব্যবসায়িদের হয়রানি না করলেও ফাইল প্রতি নেন তার বেধে দেওয়া নির্দিষ্ট অংকের টাকা। সাধারণ ফাইলে নেন এক থেকে দুই হাজার টাকা এবং বন্ডের ফাইলে নেন দুই থেকে চার হাজার টাকা।

ঘুষ লেনদেনের একটি গোপন ভিডিওতে দেখা যায়, এসি নুরের অধীনে কর্মরত এনজিও কর্মী শাহরিয়ার নিরাপদ লেনদেনের জন্য ওয়াস রুমের মধ্যে থেকে ঘুষের টাকা সংগ্রহ করছেন। ঘুষের টাকা লেনদেনের ভিডিওতে দেখা যায় তার স্যারের ফাইল প্রতি এক হাজার টাকা এবং নিজের জন্য একশত টাকা করে কালেকশন করছেন। ফাইল প্রতি এই নির্দিষ্ট পরিমাণ অর্থ দিলেই সাথে সাথে ফাইল ছাড় হয়ে যায়, না হলে ফাইল পড়ে থাকে টেবিলে।

এ বিষয়ে এসি নুরের এনজিও শাহরিয়ারকে ফোন দিয়ে জিজ্ঞেস করলে তিনি প্রথমে অস্বীকার করলেও পরে বলেন ভাই এটা নিউজ করেন না তাহলে স্যার আমার চাকরি রাখবে না।

এসি আবু সালেহ আব্দুন নুরের নিকট এনজিও কর্মী শাহরিয়ার তার কর্মী কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন হ্যাঁ আমার এনজিও। এরপর এনজিও কর্মীর ঘুষের টাকা আদায়ের কথা বললে তিনি আমত আমত করে বলেন আপনি কোথায় আছেন আমার অফিসে এসে চা খেয়ে যান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাধারণ সম্পাদকের পদ নিয়ে উত্তপ্ত চসাসের নির্বাচনী মাঠ, ভোটগ্রহণ ৯ ডিসেম্বর

জাবিতে ধর্ষণের ঘটনায় নিন্দা জানিয়েছে জেএসএফ বাংলাদেশ 

বাগমারায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের পৃথিবী থেকে নাই করে দেয়ার হুমকী নৌকার প্রার্থী কালামের 

যশোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা; হেলপার নিহত 

শেরপুরে সড়ক ও জনপদ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নাটোর পুনাকের ফ্রি মেডিকেল ক্যাম্প

না’গঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ড্রাইভার ও হেলপারদের এককালীন অনুদান ও হেলথ কার্ড প্রদান

রাণীনগরে গরু চুরির মামলায় সাজাপ্রাপ্ত আসামি জাকির গ্রেফতার 

মরক্কোয় ভয়াবহ ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ৬৩২, আহত ৩২৯

শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত