বাংলাদেশ সকাল
বুধবার , ২ আগস্ট ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে গরু চুরির মামলায় সাজাপ্রাপ্ত আসামি জাকির গ্রেফতার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২, ২০২৩ ১১:৫৭ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে গরু চুরি মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি জাকির হোসেন (৫০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। জাকির উপজেলার গিরিগ্রামের মৃত আহম্মদ সোনারের ছেলে। রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গরু চুরির মামলায় গত ২০১৯ সালে বিজ্ঞ আদালত জাকির হোসেনকে তিন বছরের সাজা প্রদান করেন। এরপর সাজা থেকে বাঁচতে গত চার বছর ধরে পালিয়ে ছিলেন। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে সোর্পদ করা হয়েছে।#

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত