বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেনাপোল কাস্টমস হাউসে জলবদ্ধতা সৃষ্টি : দ্রুত ড্রেনের খনন কাজ শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৯, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি:  বৈরী আবহাওয়ার কারণে,রাতভোর ভারী বৃষ্টি পাতে, আবারও বেনাপোল কাস্টমস হাউসে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে,আর এই জলবদ্ধতা নিষ্কাশনে দ্রুত ড্রেনের খনন কাজ শুরু হয়েছে।

২৯ শে জুলাই মঙ্গলবার দুপুর তিন টার সময় বেনাপোল রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় দুইটা ইসকো মিটার দিয়ে দ্রুত  ড্রেনের খনন কাজ শুরু করেন,বেনাপোল স্থল বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কে নিয়ে।

শ্রমিক নেতা সহিদ আলী বলেন, বৈরী আবহাওয়ার কারণে,একদিন বৃষ্টি হলে  বেনাপোল স্থল বন্দর ও কাস্টম হাউসে তিন চার দিন পানি জমে থাকে, এতে হাজার হাজার কোটি টাকার পণ্য পানিতে ডুবে থাকে এবং কাস্টম হাউসে হাঁটু পানি জমে থাকে,এতে ব্যবসায়িকদের যাতাযাতের অনেক সমস্যা হয়। তাই বেনাপোল পোর্ট, কাস্টম হাউস, বেনাপোল পৌরসভা এবং স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে ২ টা ইসকো মিটার এবং আমার শ্রমিকদের দিয়ে ড্রেনের খনন কাজ শুরু করেছি,যাতে করে গ্রামবাসী ও রেল লাইনের কোন ক্ষতি না হয়,সেদিকে খেয়াল রেখে, এই ড্রেনের কাজ শুরু করা হয়েছে।

তিনি আরো বলেন,আশা করছি এই ড্রেনের খননের কাজ শেষ হলে, দ্রুত পানি নিষ্কাশন করা সম্ভব হবে। আপাতত আর জলবদ্ধতা সৃষ্টি হবে না।

সি এন্ড এফ এজেন্ট ব্যবসায়ী, বিলকিস সুলতানা সাথী বলেন,বেনাপোল আন্তর্জাতিক কাস্টম হাউস থেকে সরকার হাজার হাজার কটি টাকার রাজস্ব আয় হয়। আরেকটু বৃষ্টি হলেই এই কাস্টম হাউসে হাটু সমান পানি ওঠে, এতে আমাদের যাতাযাত করার অনেক সমস্যা হয়। তাই সরকারের কাছে আমাদের দাবি দ্রুত জলবদ্ধতা নিরাশন করেন।

সি এন্ড এফ এজেন্ট ব্যবসায়ী মোঃ ইউনুস আলী বলেন,আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে বেনাপোল স্থলবন্দর ও কাস্টম হাউসের পানি রেলস্টেশনের কালভার্ট ও ড্রেন লাইন দিয়ে পানি যেতো,এখন নতুন করে রেলওয়ে নির্মাণ কাজের জন্য এই কালভার্ট ও ড্রেন বন্ধ হওয়ায় কারণে স্থলবন্দর ও কাস্টম হাউজে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আর এই কারণে আমাদের হাজার হাজার কোটি টাকার মাল মাল পানিতে ডুবে নষ্ট হচ্ছে। তাই আমি নিজেই এই ড্রেনের খনন কাজে সহযোগিতা করছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভারতে কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে গঙ্গা সাগর মেলা ও পূর্ণস্হান

একটি দেমী তৈরী এলজি, কার্তুজ সহ যুব দলের নেতা আটক

যে দেশে মসজিদ পাহারা প্রয়োজন হয় না,সে দেশে মন্দিরও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না

আ.লীগ নেতাদের নামে মামলা করে বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের চাপে উপজেলা বিএনপি নেতা

জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া ঈদগাঁও উপজেলার প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্ভোধন

জগন্নাথপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গাঁজা সহ আটক ৩

চট্টগ্রাম বন্দরে ২০০ মিটার দৈর্ঘ্যের জাহাজের বার্থিং অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী

মোটরসাইকেলে সাজেক ভ্রমণে ৬ বন্ধু, পথে প্রাণ হারালেন দু’জন

রাণীশংকৈলে ন্যাশনাল ব্যাংক উপশাখা শুভ উদ্বোধন 

শীতে কাবু ঈদগাঁও’র জনজীবন : শীতবস্ত্র বিতরণের দাবী