বাংলাদেশ সকাল
বুধবার , ৮ অক্টোবর ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৯টি স্বর্ণের বার সহ আটক ১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৮, ২০২৫ ১০:২৬ অপরাহ্ণ

 

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের পুটখালী সীমান্তে ভারতে পাচারের সময় এক কেজি ৪৯ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৮ অক্টোবর) দুপুরে পুটখালীর উত্তরপাড়া থেকে তাকে আটক করা হয়।আটক মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের কাদের আলী সর্দারের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবর সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবির অধীনে পুটখালী ক্যাম্পের বিজিবির একটি দল পুটখালী উত্তরপাড়া পাকা রাস্তার পাশে গোপনে অবস্থান নেন। এ সময় এক যুবক সীমান্তের দিকে এলে বিজিবির সন্দেহ হলে তার গতিরোধ করে। পরে দেহতল্লাশি করে এক কেজি ৪৯ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য এক কোটি ৮০ লাখ ৫২ হাজার টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার (পিএসসি) বলেন, স্বর্ণের বারসহ আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করার প্রতিবাদে বৃটেনের কার্ডিফে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতিবাদ সভা 

প্রবল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলের ১৯ জেলার তছনছ অবস্থা

শেরপুরের গারো পাহাড়ে বৈদ্যুতিক শকে বন্যহাতির মৃত্যু  

ঝিনাইদহে ৮ দফা দাবীতে খুলনা বিভাগীয় কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারদের মানববন্ধন

সারা দেশের ন্যায় শেরপুরেও চলছে চাকরি স্থায়ীকরণের দাবিতে নকলনবিশদের কর্মবিরতি

সিরাজগঞ্জে ফার্নিচার শিল্পে ভরে ওঠা এক গ্রামের নাম ছালাভরা 

ফুলপুরে মহান বিজয় দিবস পালন

দেবরের বাড়িতে বিবাহের দাবীতে তিন সন্তানের জননী 

পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই আবাসিক এলাকায় মুরগীর খামার; দ্রুত ব্যাবস্থা নেয়ার আশ্বাস-এসিল্যান্ড