বাংলাদেশ সকাল
রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেনাপোল বন্দরে এয়ার পিস্তলসহ ভারতীয় ট্রাক চালক আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৫ ১০:১৬ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি: বেনাপোল বন্দরে  ভারতীয় ট্রাক থেকে একটি এয়ার পিস্তল ও গুলি  উদ্ধার করেছে বর্ডার গার্ড  বিজিবি সদস্যরা। এসময় ট্রাকের চালক ও হেলপার দুই জনকে আটক করা হয়েছে। আটককৃকতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার দুপুর দেড় টার দিকে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে তাদের আটক ও আগ্নেয়াত্রটি উদ্ধার করে ৪৯  ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।

আটককৃত ট্রাক চালক  গুরজীত সালুজা এবং হেলপার রাম দাস নাওয়াদি উভয়েই মধ্য প্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা।

৪৯ বিজিবির সহকারি পরিচালক সোহেল আল  মোজাহিদ জানান, আমদানি বা রফতানিকৃত পণ্যবাহী ট্রাকের মাধ্যমে যাতে কোন ভাবে অস্ত্র বা মাদক বহন না হয় সন্দেহ ভাজন ট্রাক বাংলাদেশে ঢোকার সময় তল্লাশী করা হয়। রোববার কাঁচা মরিচ বাহী একটি ভারতীয় ট্রাক তল্লাশী করে চালকের কেবিন থেকে একটি এয়ার পিস্তল উদ্ধার করা হয়। এটি বাংলাদেশে বহন নিষিদ্ধ থাকায় তা জব্দ এবং  জড়িত দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এদিকে ট্রাক চালক জানান, তারা আত্মরক্ষার জন্য ট্রাকে এয়ার পিস্তলটি রেখেছিলেন। তবে অস্ত্রটির বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারেনি চালকেরা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডুমুরিয়ায় মায়ের ওপর অভিমানে স্কুল ছাত্রের আত্মহত্যা !

দেবহাটার সরকারি সমাজসেবার প্রশিক্ষন কেন্দ্রটি রাতারাতি দখল; কিছুই জানেন না কর্তৃপক্ষ

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয়া সেই মার্কিন সিনেটর ফাঁসলেন ঘুষ কেলেঙ্কারিতে

পোর্ট থানা বেনাপোল থেকে ১৮০ পিস ইয়াবাসহ কারবারি আটক

মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টি করতে পারলেই মাদক নিয়ন্ত্রণ সম্ভব হবে: জাফরুল্ল্যাহ কাজল

কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেফতার কারবারি 

ভূরুঙ্গামারীতে লাইসেন্সবিহীন দুই ক্লিনিক সিলগালা ও জরিমানা

ডাসার উপজেলায় প্রথম ছাত্রলীগের কমিটি গঠন, সভাপতি জাহিদ, সা. সম্পাদক অনিক

আ.লীগকে সমর্থন করায় বিএনপি’র নেতা-কর্মীদের বেধড়ক পিটুনীর শিকার যুবক উজ্জ্বল কুমার

কোটচাঁদপুরে ইয়াবা সহ মাদক কারবারি আটক