বাংলাদেশ সকাল
শনিবার , ১ এপ্রিল ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেনাপোল সীমান্তে ফেনসিডিল-গাঁজা উদ্ধার, আটক ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১, ২০২৩ ৩:২২ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি॥ যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২৫০গ্রাম গাঁজা সহ দুইজন মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।

শনিবার (১ এপ্রিল) সকালে বড়আঁচড়া ও গাতিপাড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক আসামীরা হলেন, বেনাপোল বড় আঁচড়া গ্রামের নুর ইসলাম এর ছেলে মো. ফারুক হোসেন (৪০) ও গাতিপাড়া গ্রামের জমির হোসেনের ছেলে মো. মোমিনুর রহমান (২১)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে ফেনসিডিল-গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছি। আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত