বাংলাদেশ সকাল
শনিবার , ২ আগস্ট ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বৈদ্যুতিক তারে জড়িয়ে ৫ শিশু হাসপাতালে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার ( ২ আগষ্ট) রাঙ্গাটুঙ্গি জঙ্গলবিলাস এলাকায় ১১ হাজার বৈদ্যুতিক লাইনের তার ছিড়ে মাটিতে পড়ে যায়, শিশুরা সেখানে খেলতে গেলে বিদ্যুৎ স্পশ হয়ে শখ লাগে শিশুদের।

এ সময় স্থানীয় লোকজন শিশুদের দেখতে পেয়ে পল্লী বিদ্যুৎ অফিসকে খবর দেয় এবং শিশুদের উদ্ধার করে। রাণীশংকৈল হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে আশংকাজনক অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং  অপরজন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।

আহত শিশুরা হলেন হাটগাঁও গ্রামের ফারুকের পুত্র নীরব (১২) শফিকুল ইসলামের পুত্র কোরবান আলী (১৩) আবুল কালামের পুত্র আলিফ(১৩) আনোয়ারের পুত্র অভি(১৩)একরামুলের পুত্র আসিক (১৩)।

এ প্রসঙ্গে পল্লী বিদ্যুৎতের ডিজিএম এনামুল হক মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের বিদ্যুৎতের লাইন ফল্ট ছিল,চেক করতে গিয়ে শিশুরা বিদ্যুতায়িত হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ