বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বোদায় চারটি ফিলিং স্টেশনকে এক লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৫, ২০২৫ ১১:২৭ অপরাহ্ণ

 

মোঃ জুয়েল বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় এলপিজি ফিলিং স্টেশন কাশ রাদ সহ চারটি ফিলিং স্টেশনকে ওজনে কম দেয়া সহ নানা অনিয়মের দায়ে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ আগষ্ট) উপজেলার ফিলিং স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ। এসময় বিএসটিআই দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি) মহসীন রব্বানী সহ বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পঞ্চগড়ের বিভিন্ন ফিলিং স্টেশন ওজনে কম দেয়া, তেল ও গ্যাসের মানে ত্রুটির অভিযোগ পাওয়া গেছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা মেলায় এলপিজি ফিলিং স্টেশন কাশ রাদ ও নর্দান এলপিজি ফিলিং স্টেশনকে বিস্ফোরক আইন ১৮৮৪ এর ৫(৩) ধারায় ১০ হাজার করে ২০ হাজার টাকা এবং মের্সাস শাবাব ফিলিং স্টেশন ও মের্সাস জান্নাত ফিলিং স্টেশনকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪৬ ধারা মোতাবেক ৪০ হাজার করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে মালিকপক্ষ জরিমানার অর্থ নগদ প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ বলেন, বোদা উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও এলপিজি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ওজনে কম দেয়া সহ নানা অনিয়মের দায়ে ওজন ও পরিমাপ মানদন্ড আইনের বিভিন্ন বিধান ভঙ্গের দায়ে ফিলিং স্টেশন চারটিকে সর্বমোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান চলমান থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুরে পাওনা টাকা চাওয়ায় হত্যার হুমকি, থানায় অভিযোগ দায়ের

সাংবাদিক হত্যার বিচারের দাবিতে পাবনায় বিএমএসএস’র মানববন্ধন

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূর মৃত্যু !

বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম ভুইয়া

মদ্যপানে এগিয়ে সারা ভারতের মধ্যে দক্ষিণ ভারতের মানুষ

শান্তি সমাবেশে পৌর মেয়রের বিশাল শোডাউন আমতলীতে টক অব টাউনে পরিনত 

তাহিরপুরে ধানের চারা সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র 

নড়াইলে সময় টিভির সাংবাদিক সজীব রহমানের উপর ছাত্রলীগ নেতার হামলা; বিএমএসএস সহ বিভিন্ন সংগঠনের নিন্দা

দেবহাটায় মাছের পাশাপাশি ভেঁড়িতে অসময়ে তরমুজ চাষে স্বাবলম্বী গোলাম রব্বানী

গৌরীপুরের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সোমনাথ সাহা